Siliguri শিলিগুড়ি করিডরে ‘অভিষেক ট্যাক্স’-এর দৌরাত্ম্য!

 ট্রাকচালকদের তোলাবাজি রুখতে কড়া হুঁশিয়ারি হিমন্তর

বিজেপি ক্ষমতায় এলে এই তোলাবাজি বন্ধ করার প্রতিশ্রুতি দেন তিনি। রাজ্য সরকারের ড্রিম প্রজেক্ট ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি হিমন্ত। তাঁর মতে, সরকার এমন এক মানসিকতা তৈরি করেছে যাতে মানুষ এটাকে স্রেফ আশীর্বাদ হিসেবে দেখে। বাংলার বর্তমান অবস্থার কথা তুলে ধরে তিনি দাবি করেন, উন্নয়ন ও আর্থিক নিরিখে বাংলা এখন ওড়িশার থেকেও পিছিয়ে। এমনকি আগামী দু’বছরের মধ্যে প্রতিবেশী রাজ্য অসমও বাংলাকে ছাপিয়ে যাবে বলে চ্যালেঞ্জ ছোড়েন তিনি। অসমের ডিটেনশন ক্যাম্প নিয়ে বিরোধীদের আক্রমণের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি সাফ বলেন, “একজনও বাঙালি হিন্দু যদি সেখানে থাকে, তবে আমি পদত্যাগ করব।”

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক | কলকাতা, ২৫ শে এপ্রিল ২০২৬ঃ- বাংলার মসনদ দখলের লড়াইয়ে বঙ্গ-বিজেপির পালে হাওয়া দিতে এবার সরাসরি ময়দানে নামলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শনিবার সকালে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, শিলিগুড়ি করিডর দিয়ে যাতায়াত করা ট্রাকচালকদের কাছ থেকে তোলা আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, উন্নয়নের নিরিখে ওড়িশা বা অসমের সঙ্গেও বাংলার তুলনা টেনে একাধিক বিতর্কিত মন্তব্য করেন তিনি। এদিন হিমন্ত বিশ্বশর্মা সরাসরি অভিযোগ তোলেন, শিলিগুড়ি দিয়ে যাতায়াতকারী ট্রাকচালকদের কাছ থেকে অবৈধভাবে ‘অভিষেক ট্যাক্স’ নেওয়া হচ্ছে। তাঁর কথায়, “আগে শুধু কয়লা পরিবহণে এই টাকা নেওয়া হত, এখন প্রায় সব ট্রাক থেকেই নেওয়া হচ্ছে।

যাতায়াতের পথে দু’বার ওই ট্যাক্স দিতে হয়।” বিজেপি ক্ষমতায় এলে এই তোলাবাজি বন্ধ করার প্রতিশ্রুতি দেন তিনি। রাজ্য সরকারের ড্রিম প্রজেক্ট ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি হিমন্ত। তাঁর মতে, সরকার এমন এক মানসিকতা তৈরি করেছে যাতে মানুষ এটাকে স্রেফ আশীর্বাদ হিসেবে দেখে। বাংলার বর্তমান অবস্থার কথা তুলে ধরে তিনি দাবি করেন, উন্নয়ন ও আর্থিক নিরিখে বাংলা এখন ওড়িশার থেকেও পিছিয়ে। এমনকি আগামী দু’বছরের মধ্যে প্রতিবেশী রাজ্য অসমও বাংলাকে ছাপিয়ে যাবে বলে চ্যালেঞ্জ ছোড়েন তিনি। অসমের ডিটেনশন ক্যাম্প নিয়ে বিরোধীদের আক্রমণের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি সাফ বলেন, “একজনও বাঙালি হিন্দু যদি সেখানে থাকে, তবে আমি পদত্যাগ করব।” অসমের সঙ্গে বাংলার ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলা মহারাষ্ট্র ও গুজরাতের মতো শক্তিশালী রাজ্যের সঙ্গে পাল্লা দেবে। এদিনের বক্তব্যে তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিমদের যোগসূত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করার পাশাপাশি হিমন্ত বিশ্বশর্মা আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, এবারের নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসনে জয়লাভ করবে।