নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক,মালদহ, ৫ই মে ২০২৬ঃ-
ভিন রাজ্য নয় এবার বিধানসভা, একদা পরিযায়ী শ্রমিক এখন তৃণমূলের বিধায়ক। “সিস্টেম চেঞ্জ হয়ে গিয়েছে, এবার ভেবে চিন্তে কাজ করব!” রাজ্যে ভরাডুবির পর সুর বদল হরিশ্চন্দ্রপুরের জয়ী তৃণমূল প্রার্থীর। জয়ী হওয়ার পর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে প্রতিশ্রুতি নিয়ে এমনটাই মন্তব্য করলেন একদা পরিযায়ী শ্রমিক মতিবুর রহমান।
১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ফুটেছে পদ্মফুল। সারা রাজ্যে প্রায় ২০৬ আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। যার মধ্যে মালদহ জেলায় ৬টি আসনে বিজেপি এবং ৬টি আসনে তৃণমূল। জেলায় ৬টি আসনে তৃণমূলের জয় হলেও চোখে মুখে হতাশা ও নরম সুর দেখা দিয়েছে তৃণমূল প্রার্থীদের।
জয়ী হওয়ার পর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান বলেন, “হরিশ্চন্দ্রপুরের মানুষকে ধন্যবাদ জানাব আমার উপর ভরসা করার জন্য। আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা পূরণের চেষ্টা করব। তবে সিস্টেম চেঞ্জ হয়েছে রাজ্য পরিবর্তন এসেছে ভেবেচিন্তে কাজ করতে হবে। উপরওয়ালা যাকে চাইবে সে শাসনে বসবে।”
২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেও তৃণমূল ক্ষমতায় এসেছিল৷ কিন্তু ২০২৬-এ লক্ষ্যপূরণ হল শুভেন্দু অধিকারীর৷ এ বার তো নন্দীগ্রামে জয়ের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজ্য রাজনীতিতে নতুন নজির তৈরি করলেন তিনি৷
গোটা রাজ্য তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে পর পর দু বার হারানোর পর গোটা দেশের রাজনীতিতেই এখন শুভেন্দু অধিকারীর নাম চর্চায়৷ এমন কি, রাজ্যের সম্ভাব্য হবু মুখ্যমন্ত্রী হিসেবেও জোরাল ভাবে উঠে আসছে শুভেন্দুর নাম৷
এ দিন সকাল থেকেই শান্তিকুঞ্জের বাইরে ভিড় জমিয়েছিলেন বিজেপি-র উৎসাহী কর্মী সমর্থকরা৷ ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষও৷ শুভেন্দুর অপেক্ষায় ছিল সংবাদমাধ্যমও৷ ভিড়ের মধ্যেই শুভেন্দুকে দেখতে একপাশে দাঁড়িয়েছিলেন কয়েকজন প্রতিবেশীও৷ শুভেন্দুর জন্য অপেক্ষায় ছিলেন শুভেন্দুরই প্রতিবেশী ঝাড়েশ্বর মণ্ডল নামে এক বৃদ্ধ৷ শান্তিকুঞ্জের পাশের বাড়ি রেণুকা নিবাসের বাসিন্দা তিনি৷
শুভেন্দু অধিকারীর এই কৃতিত্বে স্বভাবতই খুশির হাওয়া বইছে কাঁথিতে অধিকারী পরিবারের বাসভবন শান্তিকুঞ্জে৷ খুশি শুভেন্দুর প্রতিবেশীরাও৷ তবে শুভেন্দুও যে তাঁর প্রতিবেশীদের ভোলেননি, তার প্রমাণ মিলল মঙ্গলবার সকালে৷
সোমবার রাতে ভবানীপুরে জয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার পর রাতে হলদিয়া পৌঁছন শুভেন্দু৷ নন্দীগ্রাম কেন্দ্রের জয়ী প্রার্থী হিসেবে সার্টিফিকেট সংগ্রহ করে কাঁথিতে নিজের বাড়িতে পৌঁছন তিনি৷ বুধবার সকালে ফের কলকাতায় ফেরেন শুভেন্দু৷
