
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আর মাত্র কয়েক ঘণ্টা মাত্র বাকি৷ তার মাঝেই সোমবার গভীর রাতে কলকাতা পুরসভার মেয়র তথা কলকাতা বন্দর এলাকার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বাড়িতে এল কেন্দ্রীয় বাহিনী৷ সঙ্গে ছিলেন পুলিশ পর্যবেক্ষকও৷ তৃণমূল প্রার্থীর মন্তব্য, ‘‘নকশাল আমলে যেভাবে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি হতো, একই ধরনের ছবি দেখা যাচ্ছে। রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। যে এলাকায় অশান্তি নেই, সেখানেও ঝামেলা তৈরি করা হচ্ছে।’’
