কাঁকরোল খাবেন কেন?

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ বর্ষার মৌসুমে পেট ঠিক রাখতে কাঁকরোল খুব ভালো সবজি। হজমপ্রক্রিয়া ঠিক রাখতে তাই এ সময় বেশি করে কাঁকরোল খেতে পারেন। কাঁকরোলে প্রচুর ভিটামিন ও মিনারেল থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। এ ছাড়া এতে কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট ও এনজাইম থাকে।কাঁকরোল আমাদের দেশের অতি পরিচিত একটি সবজি। ছোট কাঁঠালের মতো সবুজ রঙের হয়ে এই সবজি বিভিন্ন ভাবে খাওয়া যায়। কাঁকরোল ভাজা, ভর্তা কিংবা তরকারি সবকিছুই খেতে দারুন। বিশেষ করে যারা নিরামিষ খান তাদের কাছে কাঁকরোল খুবই প্রিয় খাবার।

পুষ্টি গুণে ঠাসা এই সবজিতে টমেটোর চেয়ে ৭০ গুণ বেশি লাইকোপিন, গাজরের চেয়ে ২০ গুণ বেশি বিটা ক্যারোটিন, ভুট্টার চেয়ে ৪০ গুণ বেশি জিয়াজেন্থিন ও লেবুর চেয়ে ৪০ গুণ বেশি ভিটামিন সি থাকে। আর তাইতো প্রতিদিনের খাদ্যতালিকায় এ সবজিটি রাখলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।

১. নিয়মিত কাঁকরোল খেলে রক্তশূন্যতা রোধ হয়। কারণ এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফলিক রক্তস্বল্পতা দূর করতে ভূমিকা রাখে।
২. কাঁকরোলে থাকা ভিটামিন সি মেদ ঝরাতে সাহায্য করে।৪. কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে কাঁকরোল।

৩. কাঁকরোল থাকা সেলেনিয়াম, খনিজ, ভিটামিন বিষন্নতা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে
৫. কাঁকরোলে থাকা ভিটামিন, বিটা ক্যারোটিনের মতো উপাদান দৃষ্টি শক্তি বাড়ায় ও ছানি প্রতিরোধে সাহায্য করে।
৬. কাঁকরোলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে ক্যান্সারের ঝুঁকি কমায়।
৭. এতে উচ্চ পরিমাণে ফাইবার থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এ ছাড়া ফাইবার সমৃদ্ধ এ সবজিটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *