কবে ভর্তি হচ্ছেন হাসপাতালে? নিজেই জানালেন মুখ্যমন্ত্রীর

পপলি মিত্র, নিউজ ইউএপি,অন লাইনঃ ভোটের প্রছরে গিয়ে উত্তরবঙ্গে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ কপ্টার চালকের তৎপরতায় অবশ্য দ্রুত সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করা সম্ভব হয়৷ কিন্তু,হেলিকপ্টার থেকে নামার সময়ে হাঁটু এবং কমরে ব্যথা পান মুখ্যমন্ত্রী৷ কোমরে হাঁটুতে ব্যথা রয়েছে৷ পঞ্চায়েতের আগে ময়দানে নেমে তেমন প্রচার করতে পারছেন না৷ বেশির ভাগ ক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমে তাঁর বার্তা পৌঁছে যাচ্ছে জন সাধারণ থেকে নেতা কর্মীদের কাছে৷ এমন পরিস্থিতিতে হয়ত চলতি সপ্তাহেই হবে তাঁর অস্ত্রোপচার হবে বলে জানান৷এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আমার ছোট ছোট কয়েকটা সার্জারি আছে। তিন-চারদিনে সেটা হয়ে যাবে৷ হাঁটু আর কোমরে চোট আছে। গত কয়েকদিনে থেরাপি চলছে৷’’এখন অনেকটা ভাল অনুভব করছি।
আর একটু সময় নিলে সেদিন হেলিকপ্টার দুর্ঘটনা হয়ে যেত। আমাকে হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে হয়েছে৷ নামার সময় আমার হাঁটুতে চোট লেগেছে৷ টিস্যু আর লিগামেন্টে চোট আছে৷ কোমরেও লেগেছে৷ আমাকে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু আমি ভাবলাম, হাসপাতালে থেকে চিকিৎসা করালে একটা বেড অকুপ্যাই হবে, কয়েকজন চিকিৎসকে ব্যস্ত রাখতে হবে৷ তাই ভাবলাম, ঘরে বসে কাজগুলো করেনি৷ তার মানে সাত-আটদিন ট্রিটমেন্ট করিয়ে নেব ভাবলাম, তারপর হাসপাতালে যাব৷ এখন দিনে ৪ ঘণ্টা থেরাপি চলছে৷ থেরাপি চললে মনের উপর একটা ঝড় যায়৷ হাঁটু আর কোমরে লাগছে৷’’
এখন সোজা হাঁটতে পারছি একটু-একটু৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর হাঁটু এবং লিগামেন্টের সমস্যার নিরসন করতে কিছু ছোট ছোট প্রসিডিওর করার পরিকল্পনা করেছেন এসএসকেএমের চিকিৎসকেরা৷ সে জন্য তাঁকে হাসপাতালে দু-চার দিন ভর্তি থাকতে হতে পারে৷ সেক্ষেত্রে, এসএসকেএম এর উডবার্ন ব্লকেই মুখ্যমন্ত্রী থাকতে পারেন বলে জানা যাচ্ছে৷ মুখ্যমন্ত্রী নিজেই তাঁর অস্ত্রোপচারেরও কথা জানিয়েছেন৷ জানান, তিনি কবে হাসপাতালে ভর্তি হতে পারেন এবং কবে অস্ত্রপ্রচার হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *