বিশ্বকাপের আগে যা ঘটালেন শাহিন আফ্রিদি  তাতে কি ভয়ে কাঁপবে টিম ইন্ডিয়া?

  নিউজ ইউ  পি ডিজিটাল ডেস্ক ১৫ অক্টোবর বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। বিশ্বকাপের আগে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি যা করে দেখালেন তা ভারতীয় দলে ভয় ধরানোর জন্য যথেষ্ট। পাক পেসারকে নিয়ে চিন্তাও বাড়তে পারে টিম ইন্ডিয়ার।

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা মেগা ফাইটের জন্য প্রস্তুত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।  ঘোষিত হয়ে গিয়েছে একদিনের বিশ্বকাপের সূচি। ১৫ অক্টোবর বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ।পাক পেসারকে নিয়ে চিন্তাও বাড়তে পারে টিম ইন্ডিয়ার। যেই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উন্মাদনা-উত্তেজনার পারদ। তবে বিশ্বকাপের আগে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি যা করে দেখালেন তা ভারতীয় দলে ভয় ধরানোর জন্য যথেষ্ট।

টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে প্রথম ওভারেই ৪ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন শাহিন আফ্রিদি। ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ লিগ ভাইটালিটি ব্লাস্টে নটিংহ্যামশায়ারের হয়ে এই নজির গড়েছেন পাক পেসার। তার আগুনে বোলিংয়ে সামনে কার্যত অসহায় আত্মসমর্পন করেন প্রতিপক্ষ বার্মিংহ্যাম বেয়ার্সের টপ অর্ডার। এর আগে লাসিথ মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে পরপর ৪ উইকেট নেওয়ার নজির গড়েছেন। তবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কোনও টি-২০ ম্যাচের প্রথম ওভারে চার উইকেট নেওয়ার নজির এই প্রথম তবুও ভয় পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেটারদের।

বল করতে এসে প্রথম বলে ওয়াইডে ৫ রান দেন শাহিন আফ্রিদি। এরপর শাহিন আফ্রিিদর প্রথম শিকার হন অ্যালেক্স ডেভিস। পাক পেসারের নিখুঁ ইয়র্কারে এলবিডব্লু হন তিনি। দ্বিতীয় বলেই বোল্ড করেন ক্রিস বেঞ্জামিনকে। শাহিনের ওভারের পঞ্চম বলে ড্যান মাউসলির অনবদ্য ক্যাচ ধরেন ওলি স্টোন। ওভারের শেষ বলে আফ্রিদি বোল্ড করেন এড বার্নার্ডকে। যদিও শাহিন প্রথম ওভারে ৪ উইকেট নিলেও ম্যাচ জিতেতে পারেনি তাঁর দল। বার্মিংহ্যাম ১৯.১ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায় ।ম্যচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৮ রান করে নটিংহ্যামশায়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *