কী খুঁজে পেলেন ওঁরা? মুহূর্তে তোলপাড় জলপাইগুড়ি

নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় ধূপগুড়ি পুরসভার ২ নং ওয়ার্ডে পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় । পেশায় দিনমজুর মৃত ব্যক্তির নাম জীবন মণ্ডল, তিনি রায় পাড়ার বাসিন্দা।
পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। পেশায় দিনমজুর মৃত ব্যক্তির নাম জীবন মণ্ডল। তিনি স্থানীয় রায় পাড়ার বাসিন্দা।

এ দিন দুপুর নাগাদ রায় পাড়া এলাকার বাসিন্দা দিলীপ রায়ের বাড়ির পুকুরে জীবন মণ্ডলের দেহ ভাসতে দেখেন বাড়ির মালিক। খবর চাউর হতেই এলাকায় ভিড় জমতে শুরু করে। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মৃতের ছেলে তপন মণ্ডল দেহ শনাক্ত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন ভারতী বর্মন। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ধূপগুড়ি থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *