আমরা ইন্ডিয়া জোটে আছি

এবার আরও একবার কংগ্রেস সম্পর্কে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার কালীঘাটে বীরভূম নিয়ে সাংগঠনিক বৈঠকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানে মমতা বলেছেন, ‘কংগ্রেস আসলে উল্টোপাল্টা আসন দাবি করে সিপিএম ও বিজেপির সুবিধা করে দিতে চায়।’ উল্লেখ্য, জোটের মূল লক্ষ্য বিজেপিকে পরাজিত করা তবে সিপিএম ওই জোটেরই শরিক।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ পার্ক সার্কাসের মঞ্চ থেকে সোমবার মমতা ‘ইন্ডিয়া’র সমালোচনা করেছিলেন। কংগ্রেসের নাম না করে বলেছিলেন, ‘‘আমি বলেছিলাম, যে রাজ্যে, যে আঞ্চলিক দল শক্তিশালী, তারা সেই রাজ্যে লড়ুক। আর আপনারা ৩০০ আসনে একা লড়াই করুন। আমরা সাহায্য করব। তারা বলছে, তাদের মর্জিমতো হবে।’’ মমতার ওই বক্তব্য নিয়ে মঙ্গলবার রাহুলকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে কংগ্রেসের নেতা বলেন, ‘‘আমাদের যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া রয়েছে, তা চলছে। তার ফলাফল আসবে। ওই বিষয়ে আমি এখানে কোনও মন্তব্য করব না।’’ কিন্তু প্রায় এক নিশ্বাসে রাহুল বলেন, ‘‘মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ও দলের সম্পর্ক (রিস্তা) খুবই ভাল। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই রকম (বিতর্ক) হয়। আমাদের কেউ কিছু বলে দেন। ওঁদের কেউ কিছু বলেন। এটা অস্বাভাবিক নয়। কিন্তু সে সব এতে (আসন বোঝাপড়ায়) বাধা হয়ে দাঁড়াবে না।’’

গত সপ্তাহে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক করেছিলেন মমতা। সেই বৈঠকেই মমতা বলে দিয়েছিলেন, ৪২টি আসনে একা লড়াইয়ের প্রস্তুতি রাখতে হবে। এমনকি, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী সম্পর্কে জেলা নেতাদের মমতা বলেছিলেন, উনি কোনও ‘ফ্যাক্টর’ নন। ওঁর কথা মাথাতেই আনতে হবে না। অভ্যন্তরীণ বৈঠকের পাশাপাশি সোমবার প্রকাশ্যেও মমতা কংগ্রেসের সমালোচনা করেন। যদিও তিনি কংগ্রেসের নাম করেননি। তবে কংগ্রেসকে মমতার আক্রমণে সবচেয়ে বেশি ‘সন্তুষ্ট’ হয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কারণ, তাঁরা মনে করছিলেন এর ফলে তৃণমূলের সঙ্গে জোটে যাওয়ার হাই কমান্ডের ইচ্ছা ধাক্কা খাবে।

কিন্তু দেখা গেল স্বয়ং রাহুল জোটপ্রক্রিয়ায় নতুন ‘অক্সিজেন’ দিলেন।সম্প্রতি শরিক দলের সম্পর্কে যে ধরনের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে শোনা গিয়েছে, তাতে অনেকেই প্রশ্ন তুলেছেন ‘ইন্ডিয়া’ জোট আদৌ আছে তো? এবার আরও একবার কংগ্রেস সম্পর্কে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার কালীঘাটে বীরভূম নিয়ে সাংগঠনিক বৈঠকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানে মমতা বলেছেন, ‘কংগ্রেস আসলে উল্টোপাল্টা আসন দাবি করে সিপিএম ও বিজেপির সুবিধা করে দিতে চায়।’ উল্লেখ্য, জোটের মূল লক্ষ্য বিজেপিকে পরাজিত করা তবে সিপিএম ওই জোটেরই শরিক। এদিন ‘ভারত জড়ো ন্যয় যাত্রা’র মাঝে রাহুল গান্ধী দাবি করেছেন, তাঁর ও তাঁর দলের সঙ্গে মমতার সম্পর্ক খুব ভাল। তারপরই কংগ্রেসের বিরুদ্ধেই মুখ খুললেন মমতা?সোমবার সিপিএম-এর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলতে দেখা গিয়েছে মমতাকে।

তিনি দাবি করেছেন, জোট নাকি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সিপিএম। তাঁকে অপমানিত হতে হচ্ছে বলেও দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। আর মঙ্গলবার আসন ভাগাভাগি নিয়ে কার্যত তাঁর নিশানায় কংগ্রেস। সূত্রের খবর, “মমতা বৈঠকে বলেছেন, আমরা ইন্ডিয়া জোটে আছি। আমি কংগ্রেসকে দুটো আসন ছাড়ব বলেছি। কিন্তু ওরা তিনটে, চারটে, দশটা, বারোটা যা খুশি বলছে। আমি দুটোর বেশি ছাড়ব না বলে দিলাম।”দিন কয়েক আগে অপর একটি বৈঠকে মমতা বলেছিলেন, অধীর চৌধুরী কোনও ফ্যাক্টরই নন। রাজ্যের সবকটি আসনে একা তৃণমূল লড়বে বলেও দাবি করেছিলেন তিনি। পাল্টা অধীরও জানিয়ে দিয়েছিলেন, একা লড়তে কংগ্রেসের কোনও অসুবিধা নেই। তবে এই তরজা নিয়ে হাইকমান্ড যে খুব একটা চিন্তিত নয়, তা বুঝিয়ে দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি দাবি করেন, এই সব বিষয়ের কোনও প্রভাবই পড়বে না।এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, এই নিয়ে আমাদের কোনও উৎসাহ নেই। আমরা চাই বাংলায় তৃণমূল, কংগ্রেস, সিপিএম ও আইএসএফ একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ুক। বিজেপি নেতার দাবি, বাংলায় একে অপরের বিরুদ্ধে বার্তা দিলেও দিল্লিতে এক হয়ে যাচ্ছে কংগ্রেস-তৃণমূল।মমতা বৈঠকে বলেছেন, আমরা ইন্ডিয়া জোটে আছি।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *