সুনামির অ্যালার্ট আবারও কেঁপে উঠল মাটি

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ দিন তিনেক আগেও একবার ভূমিকম্পের ঝটকা অনুভূত হয়েছিল ৭ অগাস্ট৷ সেই সময়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিগলিপুর থেকে ১৫০ কিলোমিটার উত্তরে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।রাত তখন ২টা ৫৬৷ হঠাৎই কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৷ গভীর ঘুমের মধ্যে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর সামনে আসেনি।এনসিএস অনুসারে, ভূমিকম্পের গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার অভ্যন্তরে৷ পরপর ভূমিকম্পে কেঁপে উঠছে৷ এর আগে ৩ অগাস্ট ভোরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেঁপে উঠেছিল৷ সেই সময়ে রিখটার স্কেলে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

কেন হয় ভুমিকম্প?উত্তর হোল পৃথিবীর ভিতরে বিভিন্ন প্লেট রয়েছে যার মধ্যে কিছু মহাদেশীয় প্লেট কিছু মহাসাগরীয় প্লেট৷ এই প্লেটগুলির চলন রয়েছে৷ কখনও এগুলি একে অপরের দিক থেকে সরে যায়, কখনও একে অপরের দিকে যায় আবার কখনও একে অপরের পাশ দিয়ে কোনওরকম ধাক্কা ছাড়া চলে যায়৷ যেখানে প্লেট একে অপরের সাথে সংঘর্ষ হয় তাকে ফল্ট জোন বলে। যখন প্লেট সংঘর্ষ হয়, তার ফলে সৃষ্ট আন্দোলনের ধাক্কাই ভূমিকম্প৷

ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূ-পৃষ্ঠের যত কাছে থাকে, তাঁর ধাক্কার পরিমাণ তত অধিক হয়৷ তবে মাটির থেকে যত কাছে উৎসস্থল হয় তাতে ব্যাপ্তির পরিমাণ কম হয় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়৷ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ১.৯ পর্যন্ত হলে তা অনুভূত হয় না। এটি শুধুমাত্র সিসমোগ্রাফ যন্ত্রে নথিভুক্ত হয়৷ ২ থেকে ২.৯ হলে সামাণ্য কম্পন অনুভূত হয়। যখন এটি ৩ থেকে ৩.৯ হয়, তখন সামান্য ঝাঁকুনি হয়। ৪ থেকে ৪.৯ মাত্রায় রিখটার স্কেলের ধাক্কায় জানলা-দরজা ভেঙে যেতে পারে।৫ থেকে ৫.৯ এর তীব্রতার ভূমিকম্পে পাখা, আসবাবপত্র কাঁপতে শুরু করে। ৬ থেকে ৬.৯ মাত্রায়, বহুতলে ক্র্যাক হতে পারে। ৭ থেকে ৭.৯ তীব্রতায় বাড়ি ভেঙে পড়তে পারে৷ এছাড়াও ৮ থেকে ৮.৯ তীব্রতার ভূমিকম্প রিখটার স্কেলে ধরা পড়লে সুনামির অ্যালার্ট তৈরি হয়৷এর দিন তিনেক আগেও একবার ভূমিকম্পের ঝটকা অনুভূত হয়েছিল ৭ অগাস্ট৷ সেই সময়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিগলিপুর থেকে ১৫০ কিলোমিটার উত্তরে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *