উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের চেয়ারপার্সন স্বরূপ বিশ্বাস বলেন, ‘রাজ্য লিগ্যাল সেলের নির্দেশে আজ আমরা এসআইআরের বিরোধিতায় রায়গঞ্জ আদালত প্রাঙ্গন থেকে মিছিল করে ঘড়ি মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে প্রতিবাদ সভায় যোগ দিয়েছি। সম্পূর্ণ এসআইআর বিরোধী নই আমিরা, কিন্তু এই ত্রুটিযুক্ত পদ্ধতির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ।
**নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক, কলকাতা ,১১ই নভেম্বর :**রায়গঞ্জ: ‘বৈধ ভোটারকে অবৈধ করতে দিচ্ছি না, দেবো না’- এই স্লোগানকে সামনে রেখে এসআইআর বিরোধিতায় রায়গঞ্জে পথে নামল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল। মঙ্গলবার রায়গঞ্জ আদালত থেকে মিছিল করে ঘড়ি মোড়ে পৌঁছান আইনজীবীরা। সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারী আইনজীবীদের অভিযোগ, বিজেপি বিরোধী রাজ্যগুলিতে এসআইআর করতে ঝাঁপিয়ে পড়া হচ্ছে। এই রাজ্যে আগামী কয়েকমাসের মধ্যে বিধানসভা ভোট। তার আগে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করা কোনোভাবেই সম্ভব না। ২০০২ সালের ভোটার তালিকাও তৎকালীন সরকার তৈরি করেছিল দুই বছর সময় ধরে।
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের চেয়ারপার্সন স্বরূপ বিশ্বাস বলেন, ‘রাজ্য লিগ্যাল সেলের নির্দেশে আজ আমরা এসআইআরের বিরোধিতায় রায়গঞ্জ আদালত প্রাঙ্গন থেকে মিছিল করে ঘড়ি মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে প্রতিবাদ সভায় যোগ দিয়েছি। সম্পূর্ণ এসআইআর বিরোধী নই আমিরা, কিন্তু এই ত্রুটিযুক্ত পদ্ধতির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই ভুল খোঁজা উচিত ছিল। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন, তার আগে এই স্বল্প সময়ে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করা সম্ভব না। ২০০২ সালের ভোটার তালিকাও দুই বছর সময় ধরে তৈরি করেছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে, এটা উচিত নয়।
ফাঁকা জমিতে পড়ে আছে দেহ, পাশে জখম স্ত্রী! ওকড়াবাড়িতে দানা বাঁধছে রহস্য
দিনহাটা: সকাল সকাল ফাঁকা জমিতে একটি দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে ওকড়াবাড়ি ছোটো ফলিমারি এলাকায়। এদিন প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে এলাকার মানুষ ফাঁকা জমিতে একটি বাইক পড়ে থাকতে দেখেন। এরপরেই তাঁরা সন্দেহের বশে আর একটু এগিয়ে যেতেই তাঁদের চোখ কপালে ওঠে। কারণ তাঁদের চোখের সামনে তখন মাটিতে পড়ে রয়েছে এক ব্যক্তির দেহ, আর তাঁর ঠিক পাশেই পড়ে রয়েছেন ওই ব্যক্তির আহত স্ত্রী।এরপরেই স্থানীয়রা আহত ওই মহিলাকে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠিয়ে দিনহাটা থানায় ঘটনার খবর দেন। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিপুল বর্মন এবং তাঁর স্ত্রীর নাম সুচিত্রা বর্মন।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, রাতে বাইক দুর্ঘটনার কারণেই ঘটেছে এই মৃত্যুর ঘটনা। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ঠাকুমার শ্রাদ্ধ খেতে সস্ত্রীক ওকরাবাড়ি সরকারটারি এলাকায় যান বিপুল। পরিবারের আশঙ্কা, ওই অনুষ্ঠান বাড়িতে অতিরিক্ত মদ খেয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দিনহাটা থানার পুলিশ। তবে ঠিক কী কারণে এই মৃত্যু ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
https://www.facebook.com/share/v/1BSgdxr4xK/
