তৃতীয় ভূমিকম্প এটি এই দ্বীপপুঞ্জে

        নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ   চলতি বছরে এই দ্বীপপুঞ্জে এটি ছিল তৃতীয় ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পোর্ট ব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ৬৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একাংশ। শনিবার কম্পণ অনুভূত হয় আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জে একাংশে। রিখটার স্কেলে এই কম্পণের মাত্রা ৬। এর আগে, এই বছরের জানুয়ারিতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান সাগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের গভীরতা ছিল ৭৭ কিলোমিটার।এই বছরের মার্চ মাসে দ্বীপগুলির নিকোবর অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে ভূমিকম্পটি ছিল ১০ কিলোমিটার গভীরে।এপ্রিলে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মিজোরাম এবং ক্যাম্পবেল উপসাগরে দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প ক্যাম্পবেল উপসাগরে আঘাত হানে এবং মিজোরামে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে,তবে এদিনের ভূমিকম্পে বড় কোনও ক্ষতি হয়নি। কম্পণ জোরদার ছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই বিষয়ে লিখেছেন। কম্পণের জেরে অনেকে আতঙ্কিতও হয়ে যান।এর আগে, এই বছরের জানুয়ারিতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান সাগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *