রেশন দুর্নীতির তদন্তেই এই তৎপরতা

কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলি পৌঁছে যায় কলকাতা বিমানবন্দরের পার্কিং-এর কাছে। সেখানে সবকটি টিম একত্রিত হওয়ার পর রওনা হয় বিভিন্ন দিকে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বছরের শুরুতেই কোন কোন ঠিকানায় যাচ্ছেন তদন্তকারীরা, তা এখনও স্পষ্ট নয়।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ ভোর ৪টে সিজিও কমপ্লেক্স থেকে বেরতে শুরু করে একের পর এক গাড়ি। আধিকারিকদের প্রস্তুতিই বলে দিচ্ছে, শুক্রবার দিনভর চলবে তল্লাশি। সকালের আলো ফোটার আগেই একে একে ইডি (ED)-র ১৫টি টিম। কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলি পৌঁছে যায় কলকাতা বিমানবন্দরের পার্কিং-এর কাছে। সেখানে সবকটি টিম একত্রিত হওয়ার পর রওনা হয় বিভিন্ন দিকে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বছরের শুরুতেই কোন কোন ঠিকানায় যাচ্ছেন তদন্তকারীরা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রেশন দুর্নীতির তদন্তেই এই তৎপরতা।

উত্তর ২৪ পরগনায় কয়েকটি টিম যাচ্ছে।সকাল ৭ টা বেজে গেলেও জানা যায়নি, ঠিক কোথায় যাচ্ছেন ইডি আধিকারিকরা। ২টিম যাচ্ছে উত্তর পরগনার বনগাঁর দিকে, কলকাতায় রয়েছে ৪টি টিম। এছাড়া বাসন্তী হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে বাকি ৯টি টিম।সল্টলেকে সিআরপিএফ-এর অফিস থেকে বাড়তি বাহিনী বেরচ্ছে। সূত্রের খবর, মোট ২০ জন জওয়ান তৈরি হয়েছেন বেরনোর জন্য। মধ্যমগ্রাম থেকে এক সেকশন বাহিনী আসছে। প্রথমে আক্রান্তদের কাছে পৌঁছবেন তাঁরা। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে সরবেড়িয়া যাবেন কি না।সিঁথিতে বিটি রোডের পাশেই এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছে ইডি।

এটি গোপাল বণিক নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি বলে জানা গিয়েছে। পেল্লাই এই বাড়ির নাম ‘রানি কুঠি।’ইডি অভিযান ঘিরেই এদিন তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালির সরবেড়িয়ায়। শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়তে হয় আধিকারিকদের। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এক ইডি অফিসারের। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে চলে ভাঙচুর।জানা গিয়েছে বিজয়গড়ের যে ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি, তাঁর মালিকের নাম কল্যাণ সিংহ রায়। তিনি পেশায় চ্যার্টার্ড অ্যাকাউনট্যান্ট বলে জানা গিয়েছে। সম্প্রতি সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে সফল হয়েছে ইডি। তারপরই এই অভিযান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রেশন দুর্নীতির তদন্তেই এই তল্লাশি চালানো হচ্ছে।সিঁথির সোনা ব্যবসায়ীর বাড়িতেও হাজির ED, তল্লাশি চলছে বিজয়গড়েও

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *