ফাঁসিদেওয়ায় ট্যাঙ্কারের ধাক্কায় পিষ্ট দুই স্কুটি আরোহী
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম বিকি ঘোষ এবং বাপ্পা সিংহ। এদিন দুপুরে একটি স্কুটারে চেপে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে যাচ্ছিলেন তিন যুবক। অভিযোগ, তিনজনের মাথাতেই কোনো হেলমেট ছিল না। ঘোষপাড়া মোড়ের কাছে একটি দ্রুতগামী তেলের ট্যাঙ্কার তাঁদের সরাসরি ধাক্কা মারে। ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকি ও বাপ্পার। অপর এক যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ই মার্চ,২০২৬ :- নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক:বিশেষ প্রতিবেদন ,ফাঁসিদেওয়া: পরিচিতের মৃতদেহ সৎকার করতে নিয়ে আসার দায়িত্ব ছিল তাঁদের কাঁধে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে শেষ পর্যন্ত নিজেরাই লাশ হয়ে ফিরলেন দুই যুবক। শুক্রবার দুপুরে ফাঁসিদেওয়া থানার রাঙ্গাপানি সংলগ্ন ঘোষপাড়া মোড়ে এক ঘাতক তেলের ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ হারালেন দুই জন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম বিকি ঘোষ এবং বাপ্পা সিংহ। এদিন দুপুরে একটি স্কুটারে চেপে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে যাচ্ছিলেন তিন যুবক। অভিযোগ, তিনজনের মাথাতেই কোনো হেলমেট ছিল না। ঘোষপাড়া মোড়ের কাছে একটি দ্রুতগামী তেলের ট্যাঙ্কার তাঁদের সরাসরি ধাক্কা মারে। ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকি ও বাপ্পার। অপর এক যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর চাউর হতেই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশের নিষ্ক্রিয়তা এবং এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবের অভিযোগ তুলে চটহাট-মেডিকেল মোড় রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। প্রায় আধ ঘণ্টা চলে এই বিক্ষোভ। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক তেলের ট্যাঙ্কারটিকে আটক করেছে।
শবের খোঁজে গিয়ে দুই তরতাজা যুবকের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ঘোষপাড়া এলাকায়। সড়ক নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে ফের সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।