নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে শুরু করেছে।সোমবার রাতভরই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা-সহ শহরতলিতে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের তিন জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায়।উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, ৪০ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বইতে পারে।
সাইক্লোনিক সার্কুলেশন ফের তৈরি বঙ্গোপসাগরে৷ আর তারই জেরে গোটা বাংলা জুড়ে প্রবল বৃষ্টি৷ মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভাসছে গোটা দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷উত্তর বাংলাদেশের ওপর দিয়ে ০.৯ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরের ওপর শক্তিবৃদ্ধি করা এই নতুন ঘূর্ণাবর্তটি৷অ্যাকুওয়েদারের কলকাতা ওয়েদার আপডেটে দেখা যাচ্ছে মঙ্গলবার গোটা দিন বিভিন্ন সময়ে মাঝারি থেকে তুমুল ভারী বৃষ্টি দেখবে শহরবাসী৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কখনও মাঝারি থেকে ভারী বৃষ্টি এমনকি বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে৷উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, ৪০ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বইতে পারে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।এদিন কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে৷
কারণ রবি ও সোমবারের লাগাতার বৃষ্টিপাত৷ এদিকে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হবে ৯৩ শতাংশ৷এই অসম্ভব পরিমাণ আপেক্ষিক আর্দ্রতার জেরে অস্বস্তি বজায় থাকবে নাগরিকদের৷ তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এলেও ফিল লাইক তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷এদিকে বঙ্গোপসাগরের ওপর তৈরি নতুন ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির অ্যালার্ট তৈরি হয়েছে৷একে তো বঙ্গোপসাগরের উত্তরপূর্ব অংশে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশন অন্যদিকে হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকা দিয়ে মৌসুমী অক্ষরেখার বিস্তার দুইয়ে মিলিয়ে গোটা বাংলায় বৃষ্টির তোলপাড়৷মঙ্গলবার সারাদিনই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আইএমডি-র ওয়েদার আপডেট৷এদিকে হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টিরই সতর্কবার্তা জারি থাকছে৷
এদিকে লাগাতার এই বৃষ্টির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের থেকে এক ধাক্কায় কয়েক ডিগ্রি নেমে গেছে৷এমনকি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা একেবারে ৩.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি পারা পতন হয়েছে৷কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। ঝিরি ঝিরি বৃষ্টিও হয়েছে। দিনভরই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মহানগরে। তাপমাত্রাও কমবে কিছুটা। মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৭ শতাংশ। ১৫.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে মৌসুমী অক্ষরেখা। ভাগলপুর, মালদহের উপর দিয়ে মণিপুর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে শুরু করেছে।দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেও বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হবে দিনভর। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।
