বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই মানুষের মাথার স্ক্যান করে কেমন ছবি তোলে, সেই ছবি থেকে অজানা, অধরা প্রশ্নগুলোর উত্তর মেলে কীনা – তা নিয়েই ছিল দীর্ঘ অপেক্ষা। এবং অবশেষে অপেক্ষার অবসান। গত সোমবার ও মঙ্গলবার বেশ কয়েক দফায় মানব মস্তিষ্কের ছবি তুলল ইসেলট। ইসেলট দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এমআরআই মেশিন। ইসেলটের আগে মানুষের হাতে সবচেয়ে শক্তিশালী এমআরআই মেশিন বলতে ছিল ব্রেমেট। ইসেলট ব্রেমেটের তুলনায় ৫০ গুণ বেশি শক্তিশালী।
নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্ক :- মানব মস্তিষ্ক এখনও এমন এক ধাঁধা, যার অনেক কিছুই এখনও মানুষের অজানা। ২০১৪ সালে দুনিয়ার একদল বিজ্ঞানী ও চিকিত্সক অভিনব এক প্রকল্পে কাজ শুরু করেন। প্রজেক্ট ব্রেন। উদ্দেশ্য মূলত তিনটি। এক, মাথার এক রহস্যজনক অংশের খোঁজ, বিজ্ঞানীরা মজা করে যাঁর নাম দিয়েছেন বাই ডিফল্ট। দ্বিতীয়ত, ব্রেন কোন সময়ে, কোন পরিস্থিতিতে কাজ করা বাড়াচ্ছে বা কমাচ্ছে, তার ম্যাপিং করা। তিন, মানুষ ছোট, ছোট জিনিস কেন ভুলে যাচ্ছে, সেই রহস্য উদঘাটন করা। বহুদিন ধরে এই অপেক্ষাতেই ছিল বিজ্ঞানী ও চিকিত্সকদের একটি অংশ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই মানুষের মাথার স্ক্যান করে কেমন ছবি তোলে, সেই ছবি থেকে অজানা, অধরা প্রশ্নগুলোর উত্তর মেলে কীনা – তা নিয়েই ছিল দীর্ঘ অপেক্ষা। এবং অবশেষে অপেক্ষার অবসান।
গত সোমবার ও মঙ্গলবার বেশ কয়েক দফায় মানব মস্তিষ্কের ছবি তুলল ইসেলট। ইসেলট দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এমআরআই মেশিন। ইসেলটের আগে মানুষের হাতে সবচেয়ে শক্তিশালী এমআরআই মেশিন বলতে ছিল ব্রেমেট। ইসেলট ব্রেমেটের তুলনায় ৫০ গুণ বেশি শক্তিশালী। ফটিকের মতো স্বচ্ছ, নির্ভুল মানব মস্তিষ্কের ছবি। ইসেলট প্রকল্পে যুক্ত এক বিজ্ঞানী সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, ইসেলটের আগে এত স্বচ্ছ, এত স্পষ্ট মানব মস্তিষ্কের ছবি মানুষের হাতে আসেনি।
এই প্রশ্নের উত্তর পেতে মানব মস্তিষ্কের একটা স্পষ্ট ছবি হাতে আসাটা খুবই দরকার ছিল। ইসেলট এমআরআই মেশিন হাতে আসায় এবার সেই তিনটে প্রশ্নের খোঁজার কাজটা হয়ত একটু সহজ হবে। বিষয়টা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়েই জানতে পারলাম, তিনটি উদ্দেশ্যের মধ্যে প্রথমটা অর্থাত্ বাই ডিফল্ট নিয়েই নাকানিচোবানি খাচ্ছেন বিজ্ঞানীরা। তাঁরা দেখেছেন, আমাদের একটা অদ্ভুত ব্রেন আছে, যা বাই ডিফল্টের দিকেই কাত হয়ে থাকে। তখন আপনার ব্রেন যা স্টোর করে, তা অনেক দীর্ঘস্থায়ী ভাবে ধরে রাখে। বিষয়টা একটু খুলে বলা দরকার। ধরা যাক, আপনি গাড়িতে বা বাসে করে অফিস যাচ্ছেন।
যাওয়ার সময় রাস্তায় কোনও কিছুর দিকেই সেভাবে মন দিচ্ছেন না। আপনার ব্রেন কিন্তু তখন থেমে নেই। সে নিজের কাজ করে যাচ্ছে। তাই আপনি না চাইলেও আপনার স্মৃতিতে নানা ঘটনা, গান কিংবা মুহূর্তের ছবি ভেসে উঠছে ও মিলিয়ে যাচ্ছে। কোন ঘটনাগুলো ভেসে উঠছে? যেগুলো বাই ডিফল্ট আমার – আপনার মাথায় রয়ে গিয়েছে, সেইগুলো…বেশ কয়েক দফায় মানব মস্তিষ্কের ছবি তুলল ইসেলট। ইসেলট দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এমআরআই মেশিন। ইসেলটের আগে মানুষের হাতে সবচেয়ে শক্তিশালী এমআরআই মেশিন বলতে ছিল ব্রেমেট। ইসেলট ব্রেমেটের তুলনায় ৫০ গুণ বেশি শক্তিশালী। ফটিকের মতো স্বচ্ছ, নির্ভুল মানব মস্তিষ্কের ছবি। ইসেলট প্রকল্পে যুক্ত এক বিজ্ঞানী সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, ইসেলটের আগে এত স্বচ্ছ, এত স্পষ্ট মানব মস্তিষ্কের ছবি মানুষের হাতে আসেনি।
