আমার ভিতরে ঐ ভাব এখনই প্রকাশিত নাও হইতে পারে, কিন্তু, উহা তো আমার ভিতরে রহিয়াছে। আমার মধ্যে সকল জ্ঞান, সকল শক্তি, পূর্ণ পবিত্রতা ও স্বাধীনতার ভাব রহিয়াছে । তবে আমি ঐ ভাবগুলি জীবনে রূপায়িত করিতে পারি না কেন ? কারণ, ঐ কথা আমি বিশ্বাস করি না। যদি উহাতে আমি বিশ্বাসী হই, তবে ঐ ভাব এখনই প্রকাশিত হইবে—নিশ্চয়ই হইবে।
গৌতম বিশ্বাস,নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ তুমি যাহা চিন্তা করিবে, তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তবে দুর্বল হইবে ; তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। যদি তুমি নিজেকে অপবিত্র ভাবো, তবে তুমি অপবিত্র; নিজেকে বিশুদ্ধ ভাবিলে বিশদ্ধেই হইবে। অদ্বৈতবাদ আমাদের নিজেকে দূর্বল ভাবিতে শিক্ষা দেয় না, পরন্তূ নিজেদের তেজম্বী সর্ব- শক্তিমান, ও সর্বজ্ঞ ভাবিতে উপদেশ দেয় ।
আমার ভিতরে ঐ ভাব এখনই প্রকাশিত নাও হইতে পারে, কিন্তু, উহা তো আমার ভিতরে রহিয়াছে। আমার মধ্যে সকল জ্ঞান, সকল শক্তি, পূর্ণ পবিত্রতা ও স্বাধীনতার ভাব রহিয়াছে । তবে আমি ঐ ভাবগুলি জীবনে রূপায়িত করিতে পারি না কেন ? কারণ, ঐ কথা আমি বিশ্বাস করি না। যদি উহাতে আমি বিশ্বাসী হই, তবে ঐ ভাব এখনই প্রকাশিত হইবে—নিশ্চয়ই হইবে। অদ্বৈতবাদ ইহাই শিক্ষা দেয় ৷
অতি শৈশবাবস্থা হইতেই তোমাদের সন্তানগণ তেজস্বী হউক, তাহাদিগকে কোন- রূপ দুর্বলতা বা কোন বাহ্য অনুষ্ঠান শিক্ষা দিবার প্রয়োজন নাই। তাহারা তেজস্বী হউক, নিজের পায়ে নিজেরা দাঁড়াক, – সাহসী সর্বজয়ী সর্বংসহ হউক। সর্ব প্রথমে তাহারা আত্মার মহিমা সম্বন্ধে জানুক। এই শিক্ষা বেদান্তে—কেবল বেদান্তেই পাইবে ; অন্যান্য ধর্মের মতো ভক্তি উপাসনা প্রভৃতি সম্বন্ধে অনেক উপদেশ বেদান্তে আছে— যথেষ্ট পরিমাণেই আছে; কিন্তু, আমি যে আত্মতত্ত্বের কথা বলিতেছি, তাহাই জীবনপ্রদ এবং অতি অপূর্ব। কেবল বেদান্তেই সেই মহান, তত্ত্ব নিহিত, যাহা সমগ্র জগতের ভাবরাশিকে আমূল পরিবর্তিত করিয়া ফেলিবে এবং বিজ্ঞানের সহিত ধর্মের সামঞ্জস্য বিধান করিবে
বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।
