আধিচেতনা

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ যে-ধর্ম বা যে-ঈশ্বর বিধবার অশ্রুমােচন করতে পারে না
অথবা অনাথ শিশুর মুখে একমুঠো খাবার দিতে পারে না,
আমি সে-ধর্মে বা সে-ঈশ্বরে বিশ্বাস করি না।
মতবাদ যত বড়ই হোক,
যত সুবিন্যস্ত দার্শনিক তত্ত্বই তাতে থাকুক,
যতক্ষণ তা মত বা বইয়েই আবদ্ধ ততক্ষণ তাকে আমি ‘ধর্ম’ নাম দিই না।
চোখ আমাদের পিঠের দিকে নয়, সামনের দিকে—
অতএব সামনে এগিয়ে যাও,
আর যে ধর্মকে তোমরা নিজের ধর্ম বলে গৌরব কর,
তার উপদেশ গুলোকে কাজে পরিণত করো।”

এই নির্যাতিত ও অধঃপতিত লক্ষ লক্ষ নরনারীর উন্নতির কথা কে চিন্তা করে ?
কয়েক হাজার ডিগ্রিধারী ব্যক্তি দিয়ে একটি জাতি গঠিত হয় না,
অথবা মুষ্টিমেয় কয়েকটি ধনীও একটি জাতি নয়।
আমাদের সুযোগ-সুবিধা খুব বেশি নাই –
এ – কথা অবশ্য সত্য, কিন্তু যেটুকু আছে,
তা ত্রিশ কোটি নরনারীর সুখ স্বাচ্ছন্দ্যের পক্ষে—
এমনকী বিলাসিতার পক্ষেও যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *