তদন্তের দায়িত্বই যাতে মিথিলেশকে না দেওয়া হয়

৩ অক্টোবর সমন পাঠানোর বিষয়টি উত্থাপন করেন। বলেন, “ওই ব্যক্তি জানিয়েছেন ইডিকে কে কেয়ার করে? স্টপ মি ইফ ইউ ক্যান।” সেই প্রসঙ্গেই এদিন বিচারপতি সিনহা ইডিকে স্মরণ করিয়ে দিয়েছেন, ইডির পাঠানো সমনের যদি কেউ বিরোধিতা করেন, সেক্ষেত্রে যেন কড়া পদক্ষেপ করা হয়।আইনজীবী ফিরদৌস শামিম জানাচ্ছেন,

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ শুধু নিয়োগ দুর্নীতির মামলার থেকে মিথিলেশকে সরিয়েই থেমে থাকেননি বিচারপতি। তাঁর ভূমিকায় এতটাই অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা, যে রাজ্যের কোনও তদন্তের দায়িত্বই যাতে মিথিলেশকে না দেওয়া হয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি। আদালত মনে করছে, মিথিলেশ কুমারের আত্মবিশ্বাসের অভাব রয়েছে। বিচারপতি সিনহা এদিন মন্তব্য করেন, মিথিলেশ কুমার একেবারই আত্মবিশ্বাসী নন এই ব্য়াপারে (তদন্তের ব্যাপারে)। আদালত তাঁর উপর বিশ্বাস হারিয়েছে।’ আজ বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন, এই তদন্তের জন্য দ্রুত তদন্তকারী অফিসারকে নিযুক্ত করতে হবে।

প্রসঙ্গত, চাকরিপ্রার্থীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে, ৩ অক্টোবর সমন পাঠানোর বিষয়টি উত্থাপন করেন। বলেন, “ওই ব্যক্তি জানিয়েছেন ইডিকে কে কেয়ার করে? স্টপ মি ইফ ইউ ক্যান।” সেই প্রসঙ্গেই এদিন বিচারপতি সিনহা ইডিকে স্মরণ করিয়ে দিয়েছেন, ইডির পাঠানো সমনের যদি কেউ বিরোধিতা করেন, সেক্ষেত্রে যেন কড়া পদক্ষেপ করা হয়।আইনজীবী ফিরদৌস শামিম জানাচ্ছেন, “প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে যে মানি ট্রেলের তদন্ত ইডি করছে, সেই তদন্ত থেকে মিথিলেশ কুমারকে অব্যাহতি দিয়েছেন বিচারপতি। একইসঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, তিনি এই রাজ্যের কোনও তদন্তে আর অংশ নিতে পারবেন না। ইডির ডিরেক্টরকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী ৩ তারিখ যে তদন্ত প্রক্রিয়া রয়েছে, তা যেন কোনওভাবেই ব্যাহত না হয়।

”নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। সেই বিষয়েও কারও নাম না করে বিচারপতি ইডিকে বলেন, ৩ অক্টোবর যে সমন পাঠানো হয়েছে, তা যেন কোনওভাবেই নড়চড় না হয়, সে ব্যাপারে পদক্ষেপ করার জন্য।আগামী ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। সেই বিষয়েও কারও নাম না করে বিচারপতি ইডিকে বলেন, ৩ অক্টোবর যে সমন পাঠানো হয়েছে, তা যেন কোনওভাবেই নড়চড় না হয়, সে ব্যাপারে পদক্ষেপ করার জন্য।

( আরও অনেক খবর পড়তে আমাদের এই   NEWS UAP  পেজ এ চোখ রাখুন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *