থানা ঘেরাও নিশীথের গ্রেফতারির দাবিতে

নিশীথ আদালতে যে রক্ষাকবচের আবেদন করেছিলেন, বৃহস্পতিবার তা খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।নিশীথের গ্রেফতারির দাবিতে তৃণমূলের নিশীথের গ্রেফতারির দাবিতে তৃণমূলের থানা ঘেরাও আজ দিনহাটা থানায় গিয়ে নিশীথের গ্রেফতারি চেয়ে স্মারকলিপি জমা দেবেন উদয়নেরা। ফলে গত লোকসভা ভোটের পর থেকে পদ্মের উর্বর জমি হয়ে ওঠা কোচবিহারে এ বার চাপ বাড়ানোর কৌশল নিল শাসকদল।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ গ্রেফতারি রুখতে আদালতের কাছে রক্ষাকবচের আবেদন করেছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ। বৃহস্পতিবার অমিত শাহের ডেপুটির সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। তার পরেই নিশীথকে গ্রেফতারির দাবিতে পুলিশ-প্রশাসনের উপর চাপ বৃদ্ধি করা শুরু করেছে তৃণমূল। ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নাম জড়ায় নিশীথের। তাঁর নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ। নিশীথের বিরুদ্ধে খুনের ধারায় মামলা করে পুলিশ। জারি হয় গ্রেফতারি পরোয়ানাও।

নিশীথ আদালতে যে রক্ষাকবচের আবেদন করেছিলেন, বৃহস্পতিবার তা খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।নিশীথের গ্রেফতারির দাবিতে তৃণমূলের নিশীথের গ্রেফতারির দাবিতে তৃণমূলের থানা ঘেরাও আজ দিনহাটা থানায় গিয়ে নিশীথের গ্রেফতারি চেয়ে স্মারকলিপি জমা দেবেন উদয়নেরা। ফলে গত লোকসভা ভোটের পর থেকে পদ্মের উর্বর জমি হয়ে ওঠা কোচবিহারে এ বার চাপ বাড়ানোর কৌশল নিল শাসকদল। ২০১৯ সালের লোকসভা ভোট থেকেই কোচবিহার গেরুয়া শিবিরের জন্য উর্বর হয়ে উঠেছিল। নিশীথও তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই সাংসদ হয়ে কেন্দ্রে মন্ত্রী হয়েছেন। কিন্তু আরও একটা লোকসভা ভোট যখন আসন্ন তখন তৃণমূল আদালতে তৈরি হওয়া নিশীথের ‘চাপ’কে রাজনৈতিক চাপে পরিণত করতে চাইছে।

শুক্রবার আর কী কী ঘটে সে দিকে নজর থাকবে।আলিপুরদুয়ার থেকে আজ কোচবিহারে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। বিজেপির দাবি, তার পর এলাকা পরিদর্শনের পাশাপাশি শাসকদলের অত্যাচারের শিকার হওয়া দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে দেখা করবেন। বিকেলে দলের কোর কমিটির বৈঠকেও যোগ দেওয়ার কথা সুকান্তের। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই আত্মীয়কে বুধবার তৃণমূলে শামিল করেছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। রাজনৈতিক ভাবে সেটা নিশীথের কাছে ধাক্কা হিসেবেই বর্ণনা করেছিল তৃণমূল। কিন্তু বৃহস্পতিবার আদালতে চাপে পড়তে হল অমিত শাহের ‘ডেপুটি’কে। গ্রেফতারি রুখতে আদালতের কাছে রক্ষাকবচের আবেদন করেছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ। বৃহস্পতিবার অমিত শাহের ডেপুটির সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। তার পরেই নিশীথকে গ্রেফতারির দাবিতে পুলিশ-প্রশাসনের উপর চাপ বৃদ্ধি করা শুরু করেছে তৃণমূল।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *