১৫ ডিগ্রির ঘরে নামল পারদ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্র ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ থাকবে পরিষ্কার।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ আগামী দু-তিন দিনে তুষারপাত অথবা শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙে। সকালে কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ রাজ্যে। মরশুমে প্রথমবার কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা। জেলায় জেলায় শীতের স্পেল। ১২ ডিগ্রির ঘরে পশ্চিমের জেলার তাপমাত্রা থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট, শীতে জুবুথুবু কলকাতা-সহ গোটা বঙ্গ
আজই কলকাতায় মরসুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্র ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ থাকবে পরিষ্কার।জলীয় বাষ্পের বাধা কাটতেই স্বমেজাজে ব্যাটিং শুরু করেছে উত্তুরে হাওয়া। এর জেরে বঙ্গে বেড়েছে ঠান্ডার আমেজ। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সোমবার সকাল থেকে শীতের আমেজ অনুভূত হয়েছে। কলকাতায় তো পারদ স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছে। আজই কলকাতায় মরসুমের শীতলতম দিন।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্র ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ থাকবে পরিষ্কার। উঠবে রোদ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় মিগজাউম। এর জেরে বঙ্গের বাতাসেও ঢুকেছিল জলীয় বাষ্প। এর জেরে গত সপ্তাহের শেষ দিকে বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে রাজ্যে। এই জলীয় বাষ্পের জেরে বাধাপ্রাপ্ত হয়েছিল উত্তুরে হাওয়া। এ জন্যই কিছুটা থমকে ছিল শীতের পথচলা। কিন্তু তা সরতেই জাঁকিয়ে বসছে শীত।সোমবার সকালে ঠান্ডার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঢেকেছিল কুয়াশার চাদরে। সেই সঙ্গে তাপমাত্রাও কমেছে উল্লেখযোগ্য হারে। সেই সঙ্গে বইছে শীতল হাওয়া। ডুয়ার্সের বিভিন্ন অংশে কুয়াশার প্রভাব পড়েছে যান চলাচলে। দৃশ্যমানতা কম থাকায় হাইওয়েতে গাড়ি চলছে ধীর গতিতে।শীতের অনুকূল পরিস্থিতি দেশে।

আগামী কয়েকদিনে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমবে।কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে নামল পারদ। আজ, সোমবার সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। শীতের স্পেল কলকাতাতেও শুরু। শুরুতেই লম্বা স্পেলের সম্ভাবনা শীতের। আগামী কয়েক দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।শীতে জবুথবু পুরুলিয়া। জেলার তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে। দিনে দিনে নামছে তাপমাত্রা পারদ। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদ ঝলমলে সকাল।ঠান্ডায় কাবু বাঁকুড়া জেলা। তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩ ডিগ্রির আশপাশে।

তাপমাত্রা আগামী দিনে আরও নামার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শীতের চেনা ছবি বাঁকুড়া জুড়ে সর্বত্র। সকালের দিকে সামান্য কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদ ঝলমলে আকাশ।তাপমাত্রা আরও নামল আলিপুরদুয়ারেও। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। চারিদিকে কুয়াশায় ঢাকা। কুয়াশার কারণে ধীরে চলছে ট্রেনও।কলকাতায় আজ, সোমবার তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *