নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্কঃ “ক্লাস এইটেই প্রথম মা ফাঁস হল শুভশ্রীর বড় সিক্রেট” খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর একমাত্র সন্তান ইউভান এবার তার একটা খেলার সাথী পাবে। এই সুখবরে স্বাভাবিকভাবেই দারুণ খুশি গোটা টলিউড। ঠিক এই মুহূর্তেই ফাঁস হল শুভশ্রীর জীবনের একটা বড় সত্যি। ইউভান তার প্রথম সন্তান নয়, শুভশ্রী নাকি এর আগেও একবার মা হয়েছিলেন।
শুভশ্রীর প্রথম সন্তান আজ অনেকটাই বড় হয়ে গিয়েছে। এখন সে পরিপূর্ণ যুবক।রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হওয়ার অনেক আগেই মা হয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী। তখন তিনি পড়তেন ক্লাস এইটে। তার প্রথম সন্তানের নাম অনীশ। সোশ্যাল মিডিয়া এই নামটির সঙ্গেও বেশ পরিচিত। অনীশকে ছোট থেকেই অনেক ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন শুভশ্রী। অনীশ আর কেউ নন, শুভশ্রীর দিদি দেবশ্রী গাঙ্গুলী -র একমাত্র সন্তান। সম্পর্কে তিনি হলেন শুভশ্রীর বোনপো। খুব ছোটবেলা থেকেই মা ও মাসির স্নেহ এবং আদর পেয়ে বড় হয়েছে অনীশ। সম্পর্কে বোনপো হলেও শুভশ্রী তাকে মায়ের মতই ভালোবাসেন। তার সমস্ত আবদার পূরণ করেন। এমনটাই জানিয়েছেন অভিনেত্রীর দিদি দেবশ্রী।
আসলে অনীশ যখন খুব ছোট তখনই দেবশ্রী এবং তার স্বামীর বিচ্ছেদ হয়ে যায়। মাত্র ছয় বছর বয়স থেকে অনীশ তার দাদুর বাড়িতেই বেড়ে উঠেছে। দেবশ্রীর ডিভোর্সের পর তার বাবা-মা এবং বোন মিলে তার এবং তার সন্তানের খেয়াল রেখেছেন। অনীশের পড়াশোনার দায়িত্বও নিয়েছিলেন শুভশ্রী। দেবশ্রী বলেন ছেলেকে দার্জিলিংয়ের একটি বোর্ডিং স্কুলে ভর্তি করানোর সময় টাকা কম পড়ছিল।
ওই সময় বোনপোর জন্য নিজের রোজগারের টাকা দিয়েছিলেন শুভশ্রী। দেবশ্রী এও বলেন শুভশ্রী সব সময় অনীশকে নিজের ছেলে ভেবেছেন। তিনি বলতেন ক্লাস এইটে পড়তেই নাকি মা হয়ে গিয়েছেন তিনি। আসলে দিদির বিবাহবিচ্ছেদ দেখে অতটুকু বয়সেই তিনি মানসিকভাবে বড় হয়ে গিয়েছিলেন। তাই দেবশ্রীকে আর্থিক টানাপোড়েনের মধ্যে দেখে তিনি কিছু না বলেই নিজের ডেবিট কার্ড এগিয়ে দেন।
দুই বোন সব সময় প্রত্যেকটা কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে থেকেছেন। ২০২০ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দেবশ্রী। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই শ্বশুরবাড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে তিনি আবার ফিরে আসেন বাপের বাড়িতে। দিদির জীবনের উত্থানপতনের মুহূর্তগুলোতে তাকে আগলে রেখেছেন শুভশ্রী।আসলে দেবশ্রী এবং শুভশ্রীর মধ্যে মিল দেখলে অবাক হতে হয়।
