১৯তম এশিয়ান গেমস থেকে ভারতকে এনে দিলেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে।রবিবার সকাল সকাল এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের পদক প্রাপ্তি। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে (Women’s 10m air rifle) রূপো পেলেন মেহুলিরা। গতকাল এশিয়ান গেমসের সরকারি উদ্বোধন হয়েছে। সেই দিক থেকে দেখতে হলে, আজ এশিয়াডের প্রথম দিন।
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ১৮৮৬ স্কোর করে রূপো পেয়েছে ভারতের মেয়েরা। আয়োজক চিনের মেয়েরা ১৮৯৬.৬ স্কোর করে সোনা জিতেছে। এ ছাড়া মঙ্গোলিয়া ১৮৮০ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে। কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই দুরন্ত ছন্দে ছিলেন মেহুলি-রমিতা-আশিরা। সেই ছন্দ ধরে রেখেই ফাইনালে পদক এল তাঁদের ঝুলিতে। গতকাল এশিয়ান গেমসের সরকারি উদ্বোধন হয়েছে। সেই দিক থেকে দেখতে হলে, আজ এশিয়াডের প্রথম দিন। আর দিনের শুরুতেই ভারতের জন্য সুখবর।
১৯তম এশিয়ান গেমস থেকে ভারতকে প্রথম পদক এনে দিলেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে।রবিবার সকাল সকাল এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের পদক প্রাপ্তি। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে (Women’s 10m air rifle) রূপো পেলেন মেহুলিরা। গতকাল এশিয়ান গেমসের সরকারি উদ্বোধন হয়েছে। সেই দিক থেকে দেখতে হলে, আজ এশিয়াডের প্রথম দিন।
আর দিনের শুরুতেই ভারতের জন্য সুখবর।চলতি এশিয়াডে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারতের ত্রয়ীর রূপো পাওয়ার পাশাপাশি সিঙ্গলস ফাইনালে প্রবেশ করেছেন রমিতা এবং মেহুলি। ৬৩১.৯ স্কোর করেছেন রমিতা দ্বিতীয় স্থানে শেষ করেছেন। এবং বাংলার মেয়ে মেহুলি ঘোষ করেছেন ৬৩০.৮ স্কোর। তিনি শেষ করেছেন পঞ্চম স্থানে। এ ছাড়া ভারতীয় শুটার আশি চৌকসে স্কোর করেন ৬২৩.৩ এবং তিনি ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে শেষ করেছেন ২৯ নম্বরে।
অন্যদিকে ১৯তম এশিয়ান গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনাজয়ী চিনের হান জিয়াউ ৬৩৪.১ স্কোর করেছেন। এবং যোগ্যতা অর্জনের নতুন মাপকাঠি তৈরি করেছেন তিনি। পাঁচ বছরের পুরনো এশিয়ান রেকর্ড ভেঙে দিয়েছেন। উল্লেখ্য, চিনের তিন শুটারই সিঙ্গলসের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তবে খুশির খবর এতাই যে আজ সকাল সকাল এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের পদক প্রাপ্তি। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে (Women’s 10m air rifle) রূপো পেলেন মেহুলিরা।
