সর্বভারতীয় মেধা তালিকায় ৯৯% নম্বর পেয়ে জেলার মুখ উজ্জ্বল

নিউজ ইউ এ পি ডিজিটাল ডেস্কঃ খড়গপুরের গর্ব অর্চিষ্মান, বিশেষ অঙ্ক মেধা পরিক্ষায় মিলল সাফল্যআই সি এস ই এর সর্বভারতীয় মেধা তালিকায় ৯৯% নম্বর পেয়ে জেলার মুখ উজ্জ্বল করেছিল রেল শহর খড়্গপুরের অর্চিষ্মান নন্দী।
আই সি এস ই এর সর্বভারতীয় মেধা তালিকায় ৯৯% নম্বর পেয়ে জেলার মুখ উজ্জ্বল করেছিল রেল শহর খড়্গপুরের অর্চিষ্মান নন্দী। তবে অর্চিষ্মানের সাফল্যের মুকুটে নয়া পালক। সম্প্রতি কলকাতার সেন্টার ফর পেডাগজিক্যাল স্টাডিস ইন ম্যাথমেটিক্স এর উদ্যোগে আয়োজিত দশম শ্রেণীর অ্যাচিভমেন্ট কাম-ডায়গনস্টিক টেস্ট ইন ম্যাথমেটিক্স নামক রাজ্যভিত্তিক অংকের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে রেল শহর খড়্গপুরের অর্চিষ্মান।
বর্তমানে খড়্গপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে একাদশ শ্রেণির ছাত্র। পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়্গপুরের চাঙ্গুয়াল এর বাসিন্দা অর্চিষ্মান নন্দী। চলতি শিক্ষাবর্ষে ICSE বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় ৯৯% নম্বর পেয়েছিল সে।
অর্চিষ্মানের বাবা মিঠুন নন্দি একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার উচ্চ পদে কর্মরত। মা অনিন্দিতা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স বিভাগের টেকনিক্যাল পদে কর্মরত।সম্প্রতি কলকাতায় CPSM এর দু’দিনব্যাপী ৩৪ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে অর্চিষ্মান এর হাতে পুরস্কার তুলে দেন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *