সংঘাত আরও বাড়ল,চরম ক্ষুব্ধ রাজ্যপাল

নিউজ ইউ এ পি অন লাইন ,পপলি মিত্রঃ স্পষ্ট নয়, বুধবার রাজ্য নির্বাচন কমিশনার রাজভবনে যাবেন কি না ।ডাক পেয়েও এলেন না নির্বাচন কমিশনার, চরম ক্ষুব্ধ রাজ্যপাল! সংঘাত আরও তীব্র হোল।রাজ্যপালের ডাক ফেরালেন রাজ্য নির্বাচন কমিশনার।যা নিয়ে ঘনিষ্ঠ মহলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ ভবন সূত্রে খবর, মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডেকে পাঠান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু তিনি রাজ্যপালের ডাকে সাড়া দেননি। তারপর রাজ্যপালের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনারকে একটি সিল করা খাম পাঠানো হয়েছে।

যদিও সেই খামে কী বার্তা আছে, তা অবশ্য জানা যায়নি এই খবর লেখা অব্দি। সিল করা খাম মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয়েছে রাজ ভবনের পক্ষ থেকে। প্রসঙ্গত, অশান্তি মুক্ত পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনারকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, রাজ ভবন সূত্রে খবর।মঙ্গলবার একাধিক জায়গা থেকে নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। শুধু তাই নয়, রাজ ভবনের পক্ষ থেকেও একাধিক অভিযোগ পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। একাধিক অশান্তির ঘটনা কেন ঘটছে তা জানতে চেয়ে মঙ্গলবার রাজ ভবনে ডাকা হয় রাজ্য নির্বাচন কমিশনারকে। কিন্তু সেই ডাকে সাড়া না দেওয়ায় তাঁর ঘনিষ্ঠ মহলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। রাজ ভবন সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনারকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল অর্থাৎ আজ পর্যন্ত ।রাজ্য নির্বাচন কমিশনার রাজভবনে যাবেন কি না তা অবশ্য স্পষ্ট নয়।

সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের যে যে জায়গায় হিংসার ঘটনা ঘটেছে তা সরজমিনে পরিদর্শন করেছেন রাজ্যপাল। বাসন্তীতে নিহত তৃণমূল কর্মীর এলাকায় গিয়ে ঘুরে দেখার পাশাপাশি নিহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল। সম্প্রতি রাজ্যপালের সঙ্গে রাজভবনে দেখা করে এসেছেন রাজ্য নির্বাচন কমিশনার। সেই সময় রাজ্য নির্বাচন কমিশনারকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দিয়েছিলেন রাজ্যপাল। শুধু তাই নয়, নিরপেক্ষভাবে কাজ করার পাশাপাশি প্রত্যেকটি অভিযোগকে যাতে গুরুত্ব দিয়ে দেখা হয় সেই বিষয়েও রাজ্য নির্বাচন কমিশনারকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছিলেন রাজ্যপাল। তারপর গতকাল রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠানো হলেও তিনি রাজ ভবনে না আসায় ফের রাজ্যপাল – রাজ্য নির্বাচন কমিশন সংঘাত যে বাড়তে চলেছে, তা আর বলার অবকাশ রাখেনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *