বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীদের বাসটি থামানো হয়েছে বলে অভিযোগ।বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ‘থামানো’ হল দিল্লিগামী তৃণমূলের বাস। অজ্ঞাতপরিচিত একটি মোটরবাইকে করে এক পুলিশ আধিকারিক ইনস্পেকশনের কথা বলে তৃণমূল কর্মীদের ‘দিল্লি চলো’-র একটি বাস আটকে দেন বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিয়ো তুলে ধরে টুইট করেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপির প্রতি হুঁশিয়ারি
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ ইচ্ছাকৃতভাবেই বাসটি আটকানো হয়েছিল জানিয়ে তৃণমূলের তরফে আরও লেখা হয়, “এই বাধা অবশ্যই সন্দেহের জন্ম দেয়, তবে এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল না। সর্বোপরি, বিশেষ ট্রেন বাতিল করে বিজেপি কি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেনি?” এরপরই দিল্লি চলো শ্লোগান তুলে বিজেপির প্রতি তৃণমূলের হুঁশিয়ারি, “আমরা ভয় পাব না এবং আমাদের মিশনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”প্রসঙ্গত, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়ার দাবিতে ‘দিল্লি চলো’ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। বঞ্চিত মানুষ এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শনিবার হাওড়া থেকে বিশেষ ট্রেনে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তৃণমূল নেতৃত্বের।
সেজন্য একটি ট্রেনও ভাড়া করা হয়েছিল। কিন্তু, শেষ মুহূর্তে সেই ট্রেন বাতিল করে দেয় রেল। আবার রবিবারের বিশেষ বিমানও বাতিল হয়ে যায়। এভাবে ট্রেন, বাস বাতিলের পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এরপর একাধিক ভলভো বাস বুক করে দলীয় কর্মীদের নিয়ে দিল্লি রওনা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীদের বাসটি থামানো হয়েছে বলে অভিযোগ।বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ‘থামানো’ হল দিল্লিগামী তৃণমূলের বাস। অজ্ঞাতপরিচিত একটি মোটরবাইকে করে এক পুলিশ আধিকারিক ইনস্পেকশনের কথা বলে তৃণমূল কর্মীদের ‘দিল্লি চলো’-র একটি বাস আটকে দেন বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিয়ো তুলে ধরে টুইট করেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপির প্রতি হুঁশিয়ারি, কোনওভাবেই লক্ষ্য থেকে বিচ্যুত হবে না তৃণমূল। MGNREGA-র উপভোক্তাদের কেউ আহত হলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC) বিষয়টি হালকাভাবে নেবে না।
উত্তরপ্রদেশে তৃণমূল কর্মীদের বাস থামানোর ভিডিয়োটি এআইটিসি-র টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। ঘটনাটি জানিয়ে টুইটারে লেখা হয়েছে, “অজ্ঞাতপরিচিত একটি মোটরবাইকে করে এক পুলিশ আধিকারিক ইনস্পেকশনের কথা বলে আমাদের দিল্লি-র চলন্ত বাসে বাধা দেয়।৫৮ লোধি এস্টেটে সৌগত রায়ের বাড়িতে রবিবার রাতে জরুরি বৈঠক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের নেতৃত্বে বলেই তৃণমূল সূত্রে খবর। হাজির থাকবেন তৃণমূলের সব সাংসদ ও মন্ত্রীরা। এছাড়া বেশ কয়েকজন গু্রুত্বপূর্ণ বিধায়কও থাকবেন। আগামীকাল, সোমবার থেকে শুরু হবে তৃণমূলের দিল্লি মিশন। তার আগে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে দলের নেতাদের নিয়ে এই বৈঠক বলে খবর।
২ এবং ৩ অক্টোবর দিল্লিতে ‘বিগ ডে’৷ কেন্দ্রের কাছ থেকে বঙ্গের বকেয়া টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল৷ ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন তৃণমূলের প্রথমসারির নেতারা৷ কর্মীদের নিয়ে রওনা দিয়েছে একাধিক বাসও৷ রবিবার বিকেলে দিল্লি পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷বিক্ষোভ কর্মসূচিতে শামিল হতে ইডির হাজিরা-ও এড়াতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সেই কথা৷ এদিন বিকেল পৌনে সাড়ে ৪টা নাগাদ দিল্লিতে রওনা দেওয়ার উদ্দেশে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন তিনি৷ সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন৷ কেন্দ্রের উদ্দেশ্যে রীতিমতো হুঙ্কারের সুরে বলেন, ‘‘ধমকে চমকে লাভ হবে না.. এর শেষ দেখে ছাড়ব৷’’এদিন দিল্লি যাত্রার আগে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে ফের বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন অভিষেক৷ দাবি করেন, নির্বাচনে পরাজিত হয়েই প্রকল্পের টাকা না দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্রের শাসকদল৷ বলেন, ‘‘হেরে গিয়ে বাংলার মানুষের টাকা আটকে রাখা! বিজেপি গায়ের জোরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে৷’’
তাঁর প্রশ্ন, ‘‘ (বিজেপি) রাজ্য সভাপতি বলছে এক ফোন করব টাকা চলে আসবে!’’এদিকে সোমবারই পৃথক আরও একটি রাজনৈতিক কর্মসূচি করতে চলেছে বিজেপির মহিলা মোর্চা। ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশ ধরনা অবস্থানের ডাক দেওয়া হয়েছে। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন,’ বিভিন্ন প্রকল্পের দুর্নীতি আজ প্রমাণিত। এ রাজ্যের মহিলারাও সুরক্ষিত নয়। প্রতিদিন রাজ্যে মহিলারা আক্রান্ত হচ্ছে।’ পাশাপাশি উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের মানুষ। খেলা মেলা উৎসব নিয়েই মোজে রয়েছে রাজ্য সরকার বলেও তোপ দাগে বঙ্গ পদ্ম মহিলা শিবির।
বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।
