নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ দিল্লি এইমস-এ ভয়াবহ আগুন! পৌঁছল দমকলের একের পর এক ইঞ্জিন, শুরু উদ্ধারকাজদিল্লি AIIMS-এর এন্ডোস্কোপি রুমে হঠাৎ আগুন। সোমবার AIIMS-এর এন্ডোসকপি রুম দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন। রোগী-সহ প্রত্যেককে জরুরি ভিত্তিতে বের করে আনা হয়।AIIMS-এ আগুনের খবর পেতেই সেখানে হাজির হন দমকল বাহিনী। দমকলের পরপর ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। আচমকা এত বড় হাসপাতাল ভবনে আগুন লাগার কারণ অনুসন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত জানা খবর অনুযায়ী, হাসপাতালের জরুরি ওয়ার্ডের উপরে অবস্থিত এন্ডোস্কোপি রুমে আগুন লেগে যায় সোমবারের কাজের দিনের সকালে। সকাল ১১:৫৪ তে এইমসের জরুরি ওয়ার্ড থেকে আগুনের খবর আসে।
আগুন লেগেছে ভারতের এই প্রথম সারির চিকিৎসা কেন্দ্রের এন্ডোস্কোপি বিভাগে। সূত্রের খবর ওই বিভাগ থেকে রোগী-চিকিৎসক-চিকিৎসা কর্মী-সহ সকল ব্যক্তিবর্গকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।নয়া দিল্লি: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস হাসপাতালে ভয়াবহ আগুন। আগুন লেগেছে ভারতের এই প্রথম সারির চিকিৎসা কেন্দ্রের এন্ডোস্কোপি বিভাগে। সূত্রের খবর ওই বিভাগ থেকে রোগী-চিকিৎসক-চিকিৎসা কর্মী-সহ সকল ব্যক্তিবর্গকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বিভাগ।
দমকলের আটটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। ঘটনাস্থলের একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সংবাদ সংস্থা এএনআই। সেই ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে এইমস-এর ভবনের চতুর্থ তলের একটি ঘরের জানলা থেকে গলগল করে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। জানলার লভিতর দিয়ে লেলিহান শিখাও দেখা যাচ্ছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগীদের মধ্যে। ইতিমধ্যেই একাধিক রোগীকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। হুড়োহুড়ি পড়ে গিয়েছে রোগীদের আত্মীয়দের মধ্যেও। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির মধ্যে প্রথম সারিতে থাকা এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কী ভাবে ভয়াবহ আগুন লাগল, তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
