শীর্ষস্থানে টিম ইন্ডিয়া

অবশেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে প্রথম ওডিআইতে হারাতেই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া। শুধু তাই নয় , এর আগে টেস্ট ও টি-২০-তে আগেই এক নম্বরে ছিল ভারত। এদিন ওডিআইতে শীর্ষে পৌছে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই এক নম্বর হয়ে নয়া নজির তৈরি করল টিম ইন্ডিয়া।এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করার পরই পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ভারত। এশিয়া কাপের ফাইনালের পর ১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর আজমরা। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। ১১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ছিল অজিরা।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ বর্তমানে আইসিসির পয়েন্ট টেবিলে ১১৬ পয়েন্ট নিয়ে এক নম্বর দল ভারত। ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ১১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও কোনও ম্যাচ নেই। ফলে খেলে বিশ্বকাপের আগে আর ভারতকে টপকাতে পারবেন না পাকিস্তান। একমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হারলেই ফের একে উঠে আসবে বাবরা।

কিন্তু ভারত যদি ৩-০ ব্যবধানে অজিদের হারাতে পারে তাহলে ব্যবধানে অনেকটাই পাকিস্তানকে পিছনে ফেলে দেবে। এশিয়া কাপ শুরুর আগে ও চলাকালীন বারবার পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে বলতে শোনা গিয়েছিল আমরা বিশ্বের এক নম্বর দল। কিন্তু এশিয়া কাপ থেকে খালি হাতে ফিরতেই ‘সিংহাসন’ টলমল হয়ে গিয়েছিল বাবর আজমদের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়াক পরপর ৩ ম্যাচে হার ও ভারতের বাংলাদেশের বিরুদ্ধে হারের ফলে কোনওরকম আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিল পাক দল। তবে ভারতের তা দখল করা ছিল শুধু সময়ের অপেক্ষা।

অবশেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে প্রথম ওডিআইতে হারাতেই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া। শুধু তাই নয় , এর আগে টেস্ট ও টি-২০-তে আগেই এক নম্বরে ছিল ভারত। এদিন ওডিআইতে শীর্ষে পৌছে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই এক নম্বর হয়ে নয়া নজির তৈরি করল টিম ইন্ডিয়া।এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করার পরই পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ভারত। এশিয়া কাপের ফাইনালের পর ১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর আজমরা। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। ১১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ছিল অজিরা।

ভারতের কাছে পরিষ্কার হিসেবে ছিল যে মোহালিতে জিততে পারলেই বিশ্বকাপে আগেই বিশ্বসেরা দল হয়ে যাবে টিম ইন্ডিয়া। শুক্রবার মোহালিতে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ৫ উইকেটে ম্যাচ জিততেই এক নম্বর স্থান পুনরুদ্ধার করল মেন ইন ব্লুজ। তবে বর্তমানে আইসিসির পয়েন্ট টেবিলে ১১৬ পয়েন্ট নিয়ে এক নম্বর দল ভারত। ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ১১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও কোনও ম্যাচ নেই। ফলে খেলে বিশ্বকাপের আগে আর ভারতকে টপকাতে পারবেন না পাকিস্তান। একমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হারলেই ফের একে উঠে আসবে বাবরা। কিন্তু ভারত যদি ৩-০ ব্যবধানে অজিদের হারাতে পারে তাহলে ব্যবধানে অনেকটাই পাকিস্তানকে পিছনে ফেলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *