সাফল্য কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নয়৷

তাঁদের কঠিন পরিশ্রম ভারতের অগ্রগতির প্রমাণ, যা দেশের মানুষ, বিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের দ্বারা সম্ভব হয়েছে৷ কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য নয়৷মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের বিজ্ঞানীরা এই অভিযানে বড় অবদান রেখেছেন।
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ নির্ধারিত সূচি অনুযায়ী, আগামিকাল সন্ধে নাগাদ চাঁদের মাটি ছোঁয়ার কথা চন্দ্রযানের৷ তার আগে এ দিন ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, চন্দ্রযান ৩ অভিযান গোটা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়৷ ইসরোর এই দল ভারতের৷ তাঁদের কঠিন পরিশ্রম ভারতের অগ্রগতির প্রমাণ, যা দেশের মানুষ, বিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের দ্বারা সম্ভব হয়েছে৷ কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য নয়৷মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের বিজ্ঞানীরা এই অভিযানে বড় অবদান রেখেছেন। যাঁরা ভারতের চন্দ্রাভিযানকে আরও উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করেছেন, তাঁদের প্রত্যেকের ভূমিকা প্রশংসনীয়। চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলেছে, আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধ ভাবে সেটির সফল অবতরণের জন্য কামনা করা উচিত৷’ এর আগের বার খুব কাছে গিয়েও চাঁদের মাটি ছুঁতে পারেনি চন্দ্রযান ২৷

তবে এবার শেষ পর্যন্ত ইসরোর বিজ্ঞানীরা সাফল্য পেলে লোকসভা নির্বাচনের আগে মোদি সরকার যে নিজেদের প্রচারের বড় অস্ত্র পেয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না৷ সেই আশঙ্কা যে বিরোধী শিবিরের নেতাদের মনেও রয়েছে, এ দিন ট্যুইট করে তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷

তবে এখন দেখার, আগামিকাল শেষ পর্যন্ত চন্দ্রযান ৩ চাঁদের মাটি স্পর্শ করতে পারে কি না৷ কারণ, ইতিমধ্যেই ইসরোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি অনুকূল না হলে চন্দ্রযানের সফট ল্যান্ডিংয়ের সময় কয়েকদিন পিছিয়ে যেতে পারে৷ তবে চন্দ্রযান ৩-এর সাফল্য কামনা করেও নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটারে মুখ্যমন্ত্রী দাবি করলেন, ভারতের তৃতীয় চন্দ্রাভিযান এখনও পর্যন্ত যা সাফল্য পেয়েছে তার পুরো কৃতিত্বই বিজ্ঞানী এবং দেশের মানুষের৷ কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *