ভয়ানক বিপর্যয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে

বিবৃতিতে জানানো হয়েছে, সিকিমে বর্তমানে আটকে পড়েছেন কমপক্ষে ২০০০ পর্যটক৷ তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁদের অবস্থান ও পরিস্থিতি সংক্রান্ত তথ্য তাঁদের পরিবারকে জানানো হয়েছে৷ পর্যটন দফতরের তরফে খোলা হয়েছে 24×7 Control Room (1800-212-1655 ও +91-9051888171)৷

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ সিকিমের ভয়ানক বিপর্যয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে হয়ত প্রাণে বেঁচেছেন, কিন্তু হারিয়েছেন সর্বস্ব।ঘর থেকে যে কিছু জিনিস বের করে আনবেন, সে সুযোগও পাননি৷ তার আগেই তাসের ঘরের মতো নদীর অন্ধকারে হুড়মুড়িয়ে ঢুকে গিয়েছিল বাড়িটা৷ কোনও রকমে নাতি-নাতনি এবং গর্ভবতী পুত্রবধূকে সঙ্গে নিয়ে তখন শুধু প্রাণে বাঁচার আপ্রাণ চেষ্টা করে চলেছেন মিনা তামাং।সেই ভয়ঙ্কর মুহূর্তর কথা মনে করে মেনকা তামাং বলেন, ‘‘রাত ১টার দিকে আমি পুলিশের হুইসেল শুনতে পেলাম। অত রাতে পুলিশ এসে আমাদের জায়গা ছেড়ে চলে যেতে বলল।

আমার বাড়ি একদম নদীর পাশেই। আমরা বাড়ি থেকে বের হতে হতেই শুনতে পেলাম ব্রিজটা ভাঙছে। তখন আমি এবং আমার গর্ভবতী পুত্রবধূ, আমার দুই ছোট নাতি, সবাই মিলে হুড়মুড় করে বাড়ি থেকে বেরিয়ে এলাম৷ একটা কিছু সঙ্গে নেওয়ারও সুযোগ পাইনি৷ আমরা বেরিয়ে আসতে না আসতেই বাড়িটা তলিয়ে গেল নদীতে। এখন পাশের একটা মন্দিরে আছি।”মেনকা তামাংদের মতো যাঁরা এই দুর্যোগে ঘরবাড়ি সব হারিয়েছেন, তাঁদের জন্য আপাতত সিংতাম-এর এসআর মাধ্যমিক বিদ্যালয়কে ত্রাণ শিবিরে রূপান্তরিত করা হয়েছে৷ বর্তমানে সেখানেই বসবাস করছেন প্রায় ৩০০ মানুষ। খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। রয়েছে চিকিৎসা সংক্রান্ত সহায়তার ব্যবস্থাও।পড়শি রাজ্য সিকিমের লাচেন উপত্যকায় তিস্তা নদীতে হড়পা বানের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকার জনজীবন।

স্রোতের টানে ভেসে যেতে দেখা গিয়েছে, বাড়ি ঘর, গাছ পালা থেকে শুরু করে রাস্তা।একটানা বৃষ্টিতে হড়পা বানের জেরে রাস্তা কার্যত নদীর চেহারা নিয়েছে সিংতাম ব্রিজ জলের তলায়। এই প্রতিকূল অবস্থাতেও উদ্ধারকাজ চালিয়ে সিকিমের সিংতাম থেকে উদ্ধার হয়েছে ৩ জনের মৃতদেহ। তার মধ্যে একজন মহিলাও রয়েছেন। প্ৰবল জলোচ্ছ্বাসের কারণে তাদের দেহ তলিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে দেহগুলি উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত সিকিমের একমাত্র বিমানবন্দর পাকিয়ং। একদিকে বৃষ্টি আর অন্যদিকে ক্ষতিগ্রস্ত বিমানবন্দর৷ তাই এয়ারলিফট করেও এনডিআরএফ জওয়ানদের উপদ্রুত এলাকায় পাঠানো সম্ভব হচ্ছে না। তবে শিলিগুড়িতে ২৫ জনের একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে।

পাশাপাশি, বিকল্প রুট দিয়ে সিকিমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ২০ জন এনডিআরএফের দলকে।সিকিমের উঁচু এলকায় ঢুকে পড়েছে নদীর জল। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে ব্রিজ। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তার উপর থেকেই বইছে জল। প্রাথমিক ভাবে জানতে পারা গিয়েছে, রাত্রিবেলায় হু হু করে জল ঢুকে পড়ে এলাকায়।ছবি দেখে বোঝা দায় নদী না সমুদ্র। ক্রমশ ভয়াল রূপ ধারণ করছে তিস্তা। স্রোতের টানে ভেসে যাচ্ছে বাড়ি ঘর-গাছ পালা সমস্ত কিছু। জানা যাচ্ছে সিকিমের চুংথামে ব্যাপক জলস্ফীতি হয়েছে। একটি লেক ভেঙে পড়েছে। সেই জল গিয়ে ঢুকছে তিস্তায়। এ দিকে, জল ধরে রাখতে না পেরে তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে প্রায় ৩৪৮৪ কিউমেক জল। তবে এখনও সতর্কতা জারি করেনি সেচ দফতর।উত্তর সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি৷ লেক লুনকে জল প্লাবনে চুঙথাং বাঁধে ফাটল৷ বানভাসি সিকিমের একাধিক এলাকা৷ ভেঙেছে কংক্রিটের ব্রিজ৷ ধসে গিয়েছে জাতীয় সড়ক৷

এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তিস্তা ব্যারেজের উপরেও জলের বিপুল চাপ এসেছে পড়েছে৷ যার জেরে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বিকেলে একটি বিবৃতির মাধ্যমে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কথা জানাল নবান্ন৷বিবৃতিতে জানানো হয়েছে, সিকিমে বর্তমানে আটকে পড়েছেন কমপক্ষে ২০০০ পর্যটক৷ তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁদের অবস্থান ও পরিস্থিতি সংক্রান্ত তথ্য তাঁদের পরিবারকে জানানো হয়েছে৷ পর্যটন দফতরের তরফে খোলা হয়েছে 24×7 Control Room (1800-212-1655 ও +91-9051888171)৷সিকিমের উঁচু এলকায় ঢুকে পড়েছে নদীর জল। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে ব্রিজ। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তার উপর থেকেই বইছে জল। প্রাথমিক ভাবে জানতে পারা গিয়েছে, রাত্রিবেলায় হু হু করে জল ঢুকে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন যে, আচমকাই জলস্তর দোতলা বাড়ির সমান বেড়ে গিয়েছে। এলাকার জল বিদ্যুৎ প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। জল ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলত সেই কারণেই জল ছাড়ার কাজ শুরু হয়েছে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *