বিশেষ পদক্ষেপ বিশ্ব পর্যটন দিবসে

ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ছোট জয়রাইডের ব্যবস্থা আমরা করেছি।”নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের এ ডি আর এম বলেন, “বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ডি এইচ আর-এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য টয়ট্রেন স্টিম ইঞ্জিনের জয়রাইডের ব্যবস্থা করা হয়েছে। যাতে ছাত্রছাত্রীরাও এর মাহাত্ম্য বুঝতে পারে।” জয়রাইড উপলব্ধি করতে এসে এক ছাত্রী বর্ণালী রায় বলেন,

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সেখানে পা মেলান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি নেওয়ার রঞ্জন সরকার, পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, সংগঠনের সম্পাদক সম্রাট সান্যাল, চিফ এডভাইজার রাজ বসু-সহ অন্যান্যরা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে জংশন রেলওয়ে স্টেশনে এসে শেষ হয় এবং সেখান থেকেই এই টয় ট্রেন জয় রাইডের ব্যবস্থা করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের জন্যই এই রাইডের ব্যবস্থা করা হয়। পর্যটন দিবসের দিন ছাত্র-ছাত্রীদের আনন্দ দিতে এবং তিন ইঞ্জিনের মাধ্যমে টয়ট্রেন চড়ার যে অভিজ্ঞতা তা উপলব্ধি করাতেই এই উদ্যোগ। সংগঠনের চিফ এডভাইজার রাজ বসু বলেন, “সারা বিশ্ব জুড়ে এই দিনটিকে আমরা বিভিন্ন আঙ্গিকে পালন করে থাকি। আমাদের নতুন বছর শুরু হয় এই দিনটি দিয়েই।

( আরও অনেক খবর পড়তে আমাদের এই   NEWS UAP  পেজ এ চোখ রাখুন)

ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ছোট জয়রাইডের ব্যবস্থা আমরা করেছি।”নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের এ ডি আর এম বলেন, “বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ডি এইচ আর-এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য টয়ট্রেন স্টিম ইঞ্জিনের জয়রাইডের ব্যবস্থা করা হয়েছে। যাতে ছাত্রছাত্রীরাও এর মাহাত্ম্য বুঝতে পারে।” জয়রাইড উপলব্ধি করতে এসে এক ছাত্রী বর্ণালী রায় বলেন, “আমি প্রথমবার টয়ট্রেনে উঠব। দারুণ মজা লাগছে। আমাদের নতুন পাঠক্রমে ট্যুরিজম বিষয়ে জুড়েছে এখানে এসে আরো নতুন কিছু শিখতে পারব বলে মনে হচ্ছে।”বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য টয়ট্রেনে স্টিম ইঞ্জিনের মাধ্যমে জয় রাইডের ব্যবস্থা করল হিমালয়ান হসপিটাল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। বুধবার শিলিগুড়ির জংশন স্টেশন থেকে শুকনা স্টেশন পর্যন্ত এই জয় রাইডের ব্যবস্থা করা হয়। জয় রাইডের আগে একটি শোভা যাত্রার আয়োজন করে এই সংগঠন।

ওন্নদিকে ভিডিয়ো ভাইরাল করার অভিযোগে শ্রীঘরে দুই ইউটিউবার। মাটিগাড়ায় সম্প্রতি খুন হয় এক স্কুল পড়ুয়া নাবালিকা। তাকে ধর্ষণের অভিযোগও শোনা গিয়েছিল। অভিযোগ, তার যাবতীয় পরিচয় ব্যাবহার করে ভিডিয়ো বানিয়ে ইউটিউবে ছেড়ে দেয় দুই ইউটিউবার। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিয়ো। বিষয়টি নজরে আসে নারী শক্তি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের। তারা অভিযোগ দায়ের করে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায়। তাদের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। অবশেষে মঙ্গলবার রাতে আশিঘর এলাকা থেকে এই দুই যুবককে গ্রেফতার করা হয়। বুধবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠালে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।নারী শক্তি সংগঠনের সম্পাদিকা প্রতিমা যোশী বলেন, “গত সোমবার বিষয়টি আমাদের নজরে আসে।

( আরও অনেক খবর পড়তে আমাদের এই   NEWS UAP  পেজ এ চোখ রাখুন)

এরপর আমরা বিষয়টি পুলিশের নজরে আনি। পুলিশ ওই যুবকদের গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করেছে।” প্রসঙ্গত, ২১ অগস্ট মাটিগাড়ায় জঙ্গলের ভিতর এতটি পরিত্যক্ত ঘর থেকে নাবালিকার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনায় মদ্যপ অবস্থায় থাকা এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণে বাধা দেওয়ার কারণেই খুনের একটি তত্ত্ব উঠে আসতে থাকে। এই ঘটনাতেই নির্যাতিতের ভিডিয়ো ছবি, পরিচয় প্রকাশ করে দেয় দুই ইউটিউবার। তাঁদেরই এবার ধরল পুলিশ।বুধবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠালে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

( আরও অনেক খবর পড়তে আমাদের এই   NEWS UAP  পেজ এ চোখ রাখুন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *