দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে। কার্যত কোল্ড ডে পরিস্থিতি বেশ কিছু জেলাতে।কুয়াশা ও বৃষ্টির সঙ্গে মেঘলা আকাশ এবং সঙ্গে কোল্ড ডে-র মতো পরিস্থিতি উত্তরবঙ্গের কিছু জায়গায়। কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি।
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ কার্যত কোল্ড-ডের মতো পরিস্থিতি বেশ কিছু জায়গায়। আজও কাল কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ রাজ্যের বাকি জেলাতে।কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে। পুবালী হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তরে হাওয়ার পরিমাণ।
রাতের তাপমাত্রা দু- তিন ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে। কার্যত কোল্ড ডে পরিস্থিতি বেশ কিছু জেলাতে।কুয়াশা ও বৃষ্টির সঙ্গে মেঘলা আকাশ এবং সঙ্গে কোল্ড ডে-র মতো পরিস্থিতি উত্তরবঙ্গের কিছু জায়গায়। কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কুয়াশার দাপট। আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে।শুক্রবারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭১ থেকে ৯১ শতাংশ।আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলতে পারে, বেলার দিকে আবহাওয়ার উন্নতি। রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে থাকবে। শীতের আমেজ থাকলেও কাঁপন কমবে।জোড়া ঘূর্ণাবর্তের জের, শীতের কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টি।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। এটি ক্রমশ এগোচ্ছে ঝাড়খন্ড ও বিহারের দিকে।
আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। সকাল থেকেই কুয়াশার দাপট অব্যাহত উত্তরবঙ্গে। পাহাড়ে কনকনে ঠান্ডা, হালকা রোদে জমজমাট আড্ডায় মেতেছে পর্যটকেরা। উত্তরের পাশাপাশি ঠান্ডার দাপট রয়েছে দক্ষিণবঙ্গেও। তারসঙ্গে দোসর বৃষ্টি। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা।শিলিগুড়ি কুয়াশার চাদরে শহরের মুখ ঢাকা পড়েছে। হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা। তাপমাত্রা ১০-১১।
বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।
