হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু

আচমকাই থানায় ঢুকে পুলিশ আধিকারিকদের কাছে অ্যারেস্ট মেমো দেখতে চান বিরোধী দলনেতা। যদিও মারিশদা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অ্যারেস্ট মেমো দেখাতে পারেনি বলেই পরে দাবি করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, বিজেপি কর্মীকে গ্রেফতারের পর তাঁর পরিবারের কাউকে দিয়ে অ্যারেস্ট মেমোয় সই করায়নি পুলিশ৷

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ জানা গিয়েছে, জানা গিয়েছে, গত ২৩ নভেম্বর খেজুরির বাঁশগোড়ায় তৃণমূল বিজেপি গন্ডগোলের ঘটনায় শনিবার বিকেলে বাঁশগোড়া থেকে বিজেপি কর্মী রবিন মান্নাকে গ্রেফতার করে খেজুরি থানার পুলিশ। এরপর তাঁকে মারিশদা থানায় নিয়ে গিয়ে রাখা হয়। ধৃচ বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, রবিন মান্নাকে গ্রেফতারের বিষয়ে তাঁদের কিছুই জানায়নি পুলিশ৷ এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মারিশদা থানা চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি র্কর্মীরা৷ খবর পেয়ে শনিবার রাতেই থানায় গিয়ে দলীয় কর্মীর সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা। কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি৷

আচমকাই থানায় ঢুকে পুলিশ আধিকারিকদের কাছে অ্যারেস্ট মেমো দেখতে চান বিরোধী দলনেতা। যদিও মারিশদা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অ্যারেস্ট মেমো দেখাতে পারেনি বলেই পরে দাবি করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, বিজেপি কর্মীকে গ্রেফতারের পর তাঁর পরিবারের কাউকে দিয়ে অ্যারেস্ট মেমোয় সই করায়নি পুলিশ৷ যা সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্যে রয়েছে৷শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজ ওই বিজেপি কর্মীকে আদালতে পুলিশ পেশ করলে পাল্টা বিজেপির পক্ষ থেকেও আইনজীবীরা পুলিশের বিরুদ্ধে আদালতে অপহরণের অভিযোগে সরব হবেন৷ এই ঘটনার প্রতিবাদে আগামী সোমবার খেজুরি থানা এলাকায় হরতালের ডাক দিয়েছেন বিরোধী দলনেতাা তবে জাতীয় সড়ক এবং জরুরি পরিষেবাকে এই হরতালের আওতার বাইরে রাখা হবে৷ এখানেই শেষ নয়, আগামী সপ্তাহেই গোটা ঘটনার কথা জানিয়ে আগামী সপ্তাহেই কলকাতা হাইকোর্টে মামলা করার হুশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা৷

শনিবার বিকাল ৪টে নাগাদ বাঁশগোড়া মণ্ডল কমিটির সম্পাদক তথা দলের যুব নেতা রবীন মান্নাকে গ্রেফতার করে পুলিশ। যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে চাপানউতোর চলছেই। যদিও যে সময় তাঁকে গ্রেফতার করা হয় সেই সময় পুলিশ সাদা পোশাকে ছিল বলেই জানা যাচ্ছে।খেঁজুরির বাঁশগোড়ার বিজেপির  যুব নেতাকে গ্রেফতারির ঘটনায় ফুঁসছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ সোজা চলে যান মারিশদা থানায়। পুলিশের কাছে অ্যারেস্ট মেমোও দেখতে চান। কিন্তু, পুলিশের তরফে কোনও কাগজই দেখানো হয়নি বলে খবর। তাতেই আরও ক্ষুব্ধ শুভেন্দু। বিকেল ৪টের দিকে গ্রেফতার করা হলেও রাত ১০টার পরেও কেন অ্যারেস্ট মেমো পাওয়া যাবে না সেই প্রশ্নও তোলেন তিনি। আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। রিট পিটিশন দাখিল করার কথাও বলেছেন।

প্রয়োজনে ধৃত বিজেপি নেতার স্ত্রীকে দিয়ে তিনি অপহরণের অভিযোগে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।শনিবার বিকাল ৪টে নাগাদ বাঁশগোড়া মণ্ডল কমিটির সম্পাদক তথা দলের যুব নেতা রবীন মান্নাকে গ্রেফতার করে পুলিশ। যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে চাপানউতোর চলছেই। যদিও যে সময় তাঁকে গ্রেফতার করা হয় সেই সময় পুলিশ সাদা পোশাকে ছিল বলেই জানা যাচ্ছে। তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। বিকাল থেকে ৫ ঘণ্টা ওই বিজেপি নেতার কোনও খোঁজ না পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কোথায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়েও ধোঁয়াশা ছিল বলে মত তাঁর। শেষে কয়েকজন শুভানুধ্যায়ীর থেকে খবর পেয়ে তিনি মারিশদা থানায় আসেন বলেন জানান। তৃণমূলের হার্মাদ মুক্তি দিবসে ঘাসফুল শিবিরের কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনার একটি অভিযোগ দায়ের হয় খেঁজুরি থানায়। এর পরপরই রবীন মান্নাকে গ্রেফতার করে পুলিশ। তাতেই বেজায় চটেছেন শুভেন্দু। থানাতেই বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যায় তাঁকে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *