উত্তরবঙ্গের জেলায় জেলায় লাল সতর্কতা! দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাষ

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা হ্রাসেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।উত্তরবঙ্গের তিন জেলায় লাল সতর্কতা! দক্ষিণবঙ্গে দিন দুয়েকের মধ্যেই কাটতে চলেছে বৃষ্টির খরা।একটি মৌসুমী অক্ষরেথা গয়া, ভাগলপুর, বালুরঘাট হয়ে উত্তর-পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়াও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৪ জুলাইয়ের মধ্যে অতিপ্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ১৫ জুলাই থখেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলায়।

আজ কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায়। কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলায়।১৪ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে।

এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।আজ জুলাই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আর ১৪ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। তবে ১৫ জুলাই শনিবার ফের বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রথম দুদিন তাপমাত্রার পরিবর্তন না হলেও পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এই সময়ের মধ্যে কলকাতা আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আর ১৪ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *