কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।’ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে।’ সাত সকালে এমনই আশঙ্কা প্রকাশ করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “পুলিশ সন্ত্রাস করছে। পুলিশের গায়ে উর্দি আছে, তাই সন্ত্রাস করার অনুমতি আছে।
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ রাত থেকে বাড়ছে উত্তেজনা। পুরুলিয়ায় বিজেপির বুথ ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত একজন। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই মৃত্যু মহিষাদল। ভোট শুরুর আগেই তৃণমূল কর্মী খুনের অভিযোগ উঠল তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে।ঘড়িতে ভোর সাড়ে ৫টা। ভোট শুরু হতে তখনও ঘণ্টা দেড়েক বাকি। তখন থেকেই রাস্তায় বেরিয়ে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এবারই প্রথমবার নির্বাচনে লড়ছেন তিনি। আর এদিন সকাল থেকেই তাঁকে দেখা গেল একেবারে অ্যাকশন মোডে। সাত সকালেই ছুটলেন হলদিয়া। অভিযোগ তুললেন পুলিশি সন্ত্রাসের।ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই মৃত্যু মহিষাদল। ভোট শুরুর আগেই তৃণমূল কর্মী খুনের অভিযোগ উঠল তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে। স্থানীয় এক তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বিজেপি।জানা যাচ্ছে শুক্রবার রাতে অর্থাৎ ভোটগ্রহণ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয় শেখ মহিবুল নামের ওই তৃণমূল নেতার। মহিষাদলের বেতকুন্ডু থানার ধামাইদ নগর গ্রামের বাসিন্দা ওই তৃণমূল নেতার। অভিযোগ, বিজেপির নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি পরে সংঘর্ষ বাঁধে। তার জেরেই মৃত্যু বলে দাবি একাংশের। তবে ঘটনার পিছনে ঠিক কারা, তা এখনও স্পষ্ট নয়।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে এলাকার বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে বচসা বাঁধে মইবুলের। তারপরই শুরু হয় হাতাহাতি।
রক্তাক্ত অবস্থায় মইবুলকে স্থানীয় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তমলুকে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয় রাতেই। ঘটনা ঘিরে টানটান উত্তেজনা গোটা এলাকায়। থমথমে পরিবেশ ভোটের আগের রাতেই।শুরু হল না ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ১৮০ নম্বর মহিষদা বুথে ইভিএম বিকল। সেই কারণে সকাল থেকে অপেক্ষায় বসে রয়েছেন ভোটাররা।ময়নার বাকচার ইজমালিচক এলাকায় প্রবল উত্তেজনা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে অনন্ত বিজলি নামে তৃণমূলের এক কর্মী গুরুতর আহত। তাঁকে লোহার রড, বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের। রক্তাক্ত অবস্থায় তাঁকে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থা থাকার কারণে তাঁকে সেখান থেকে রেফার করা হয় তমলুক জেলা হাসপাতালে।সিপিএম পোলিং এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ হলদিয়ায়। গুরুপদ পাল নামে সেই ব্যক্তির বাড়িতে যান প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।
তিনি নিজে গিয়ে পোলিং এজেন্ট। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।’ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে।’ সাত সকালে এমনই আশঙ্কা প্রকাশ করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “পুলিশ সন্ত্রাস করছে। পুলিশের গায়ে উর্দি আছে, তাই সন্ত্রাস করার অনুমতি আছে। মমতা ও অভিষেক এই পরিকল্পনা করেছে।” নন্দীগ্রামকে বারবার টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এদিন ভোর সাড়ে ৫ টায় হলদিয়ার উদ্দেশে রওনা হন অভিজিৎ। তিনি জানিয়েছেন, সারা রাত নন্দীগ্রাম থেকে গণ্ডগোলের খবর এসেছে।নন্দীগ্রামের একাধিক এলাকায় বোমাবাজি। বকুলনগর, সামসাবাদ সহ হলদি নদীর পাড় বরাবর এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ।
ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতা শেখ সুফিয়ানের।ভোট শুরু আগেই বুধবার রাতেই মৃত্যু হল এক তৃণমূল নেতার। মৃতের নাম শেখ মইবুল (৪২)। মহিষাদলের বেতকুণ্ডুর বাসিন্দা। অভিযোগ, বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি পরে সংঘর্ষ বাঁধে। তারপরই আহত হন ওই ব্যক্তি। রাতেই হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।আজ, শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ। রাজ্যের আট কেন্দ্রে ভোটগ্রহণ। তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুরের প্রার্থীদের ভাগ্যনির্ধারণ হবে আজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেব, সৌমিত্র খাঁ সহ একাধিক হেভিওয়েটের ভোট-পরীক্ষা আজ।ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই মৃত্যু মহিষাদল। ভোট শুরুর আগেই তৃণমূল কর্মী খুনের অভিযোগ উঠল তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে।
