প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের দিল্লি চলো কর্মসূচি কিম্বা রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে শাসক দলের অবস্থানকে দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্যই বলেও আক্রমণ শানিয়েছে বঙ্গ পদ্ম শিবির।রাজভবনের সামনে ১৪৪ ধারা উপেক্ষা করে অভিষেকের নাম না করে তাঁকে ‘জমিদার’ বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর স্ত্রী এবং বাবা-মাকেও তলব করার প্রেক্ষিতে অক্টোবর মাসের ক্যালেন্ডারের চারটি তারিখ ৬ অক্টোবর, ৭ অক্টোবর, ৯ অক্টোবর এবং ১১ অক্টোবর এই চারদিন ‘মা’ ‘বাবা’ ‘কয়লা’ ও ‘নারোলা’ বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না অবস্থান কর্মসূচিকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

‘পুলিশি মদতে মঞ্চস্থ ধর্না জনস্বার্থে না পরিবারের স্বার্থে? এই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় অক্টোবর মাসের ক্যালেন্ডার তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কার্যত খোঁচা দিয়ে নিত্য নতুন ‘ভুয়ো কর্মসূচির’ অছিলায় না যাওয়ার বাহানা বলেও কটাক্ষ করলেন শুভেন্দু।গরু ও কয়লা পাচার মামলায় এর আগেও তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের দিল্লি চলো কর্মসূচি কিম্বা রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে শাসক দলের অবস্থানকে দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্যই বলেও আক্রমণ শানিয়েছে বঙ্গ পদ্ম শিবির।রাজভবনের সামনে ১৪৪ ধারা উপেক্ষা করে অভিষেকের নাম না করে তাঁকে ‘জমিদার’ বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

শাসক দল রাজ্যের সাংবিধানিক প্রধানের নিরাপত্তার বিষয়টিকেও উপেক্ষা করে রাজভবনের সামনে সস্তার রাজনীতির নাটক করছে বলেও নিজের X হ্যান্ডেলে তোপ দাগেন শুভেন্দু।তবে নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে এই মুহূর্তে জড়িয়ে রয়েছে লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার নামও। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করার পরই এই সংস্থার খোঁজখবর শুরু করে ইডি। এরপরই এই সংস্থার ডিরেক্টর-সহ অন্যান্য পদাধিকারীদের জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।ইডির দফতরে হাজিরার কথা ছিল লতা বন্দ্যোপাধ্যায়ের। লিপ্স অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তবে শুক্রবার তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, এদিন দুপুরে আইনজীবী মারফত লতা বন্দ্যোপাধ্যায় ইডিকে চিঠি পাঠান। জানান, নোটিস অনুযায়ী এদিন হাজিরা দিতে পারছেন না। নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে এই মুহূর্তে জড়িয়ে রয়েছে লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার নামও। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করার পরই এই সংস্থার খোঁজখবর শুরু করে ইডি। এরপরই এই সংস্থার ডিরেক্টর-সহ অন্যান্য পদাধিকারীদের জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।সেইমতো তলব করা হয়েছে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মা-বাবাকে। ৬ তারিখ অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কে ডাকার পাশাপাশি ৭ অক্টোবর শনিবার অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। সূত্রের খবর, অভিষেক-পত্নী রুজিরাকেও ডাকা হয়েছে। যদিও আদালতের নির্দেশে অভিষেককে ১০ তারিখ ইডি দফতরে সশরীরে হাজিরা দিতে হচ্ছে না। এদিনের মধ্যে ইডি নথি জমা দেবেন ইডিকে। ভাল করে তা খতিয়ে দেখবে তদন্তকারী সংস্থা। এরপর দরকার হলে সমন। সেক্ষেত্রে ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে। তবে শনিবার অমিত বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কি না সেদিকেই নজর থাকবে ।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *