১৬ই মার্চ,২০২৬ :-নিউজ ইউএপি ডিজিটাল ডেস্ক,:-বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে বড় চমক দিয়েছে। দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে দল। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তিনি যদি ভবানীপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে দুই নেতার মধ্যে সরাসরি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এবার দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে সরাসরি লড়াইয়ে নামতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করায় রাজনৈতিক মহলে এই জল্পনা আরও জোরদার হয়েছে।যদিও এখনও তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি, তবু বিজেপির এই সিদ্ধান্ত কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করার বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
বর্তমানে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তিনি যদি সেখান থেকেই প্রার্থী হন, তবে দুই নেতার মধ্যে সরাসরি লড়াই দেখা যেতে পারে।যদিও এখনও তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি, তবু বিজেপির এই সিদ্ধান্ত কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করার বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
বর্তমানে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তিনি যদি সেখান থেকেই প্রার্থী হন, তবে দুই নেতার মধ্যে সরাসরি লড়াই দেখা যেতে পারে।এই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি৷ বিজেপি-র প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ গতবার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে লড়েছিলেন শুভেন্দু। কিন্তু ভবানীপুর নিয়ে যে বেশ কিছু দিন ধরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আসছিলেন তিনি। এবার সেই সম্ভাবনাতেই শিলমোহর।
বিধানসভার বিরোধী দলনেতা তিনি। প্রার্থী তালিকায় যে তাঁর নাম থাকবে তা নিশ্চিত ছিল। তবে নন্দীগ্রাম ছাড়া অন্য কেন্দ্রে নাম থাকবে তা নিয়ে ছিল জল্পনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু সাফ জানিয়ে ছিলেন, নন্দীগ্রামের পরে অন্য কোনও কেন্দ্রের কথা ভাববেন তিনি। এর পাশাপাশি খড়্গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে৷ প্রথম দফায় নয়াদিল্লি থেকে আজ রাজ্যের ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি৷
বরানগর থেকে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে৷ ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ছেলে পবন সিং৷নিজের গড় খড়্গপুরেই ফিরলেন দিলীপ ঘোষ৷ খড়্গপুর সদর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করল বিজেপি৷ ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ৷ ২০১৯ সালে মেদিনীপুরের সাংসদ হন তিনি৷ ২০২১ সালে খড়্গপুর সদর কেন্দ্রের বিধায়ক হন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়৷ এবার হিরণের বদলে খড়্গপুর সদর কেন্দ্র থেকে ফের দিলীপকেই প্রার্থী করল বিজেপি৷ রাজ্যে ১৪৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি। নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আরও এক বার খড়্গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে।হাওড়ার শিবপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ।
বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। হাওড়া উত্তরে প্রার্থী উমেশ রাই।বিজেপি সূত্রে আগেই জানা গিয়েছিল যে, বর্তমান বিজেপি বিধায়কদের অধিকাংশই এ বার টিকিট পাবেন। সেই অনুযায়ী প্রথম দফার প্রার্থী তালিকায় চেনা মুখেরই আধিক্য দেখা গিয়েছে। তবে বালুরঘাট কেন্দ্রে প্রার্থী করা হল না বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীকে। ওই বিদ্যুৎ রায়কে প্রার্থী করা হয়েছে ওই আসনে। একই ভাবে টিকিট পাননি গোঘাটের বর্তমান বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক এবং আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। এই দু’টি আসনে যথাক্রমে প্রার্থী করা হয়েছে প্রশান্ত দিগর এবং হেমন্ত বাগকে।
বর্তমান বিধায়কদের মধ্যে আসানসোল দক্ষিণে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে এ বারও প্রার্থী হচ্ছেন চন্দনা বাউড়ি। জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে এ বারেও প্রার্থী করা হয়েছে শিখা চট্টোপাধ্যায়কে। কোচবিহারের তুফানগঞ্জে ফের প্রার্থী হয়েছেন মালতী রাভা রায়।শিলিগুড়ি কেন্দ্রে এ বারও প্রার্থী হচ্ছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। ভাটপাড়ায় এ বারও প্রার্থী হয়েছেন অর্জুন সিংহের পুত্র পবন সিংহ।বর্তমান বিধায়কদের মধ্যে টিকিট পেয়েছেন কোচবিহার উত্তরের সুকুমার রায়, কুমারগ্রামের মনোজ ওঁরাও, কালচিনিতে বিশাল লামা, ফালাকাটায় দীপক বর্মণ, নাগরাকাটায় পুনা ভেংরা। বিধায়কদের মধ্যে মাটিগাড়া-নকশালবাড়ির আনন্দময় বর্মণ, ফাঁসিদেওয়ার দুর্গা মুর্মু, তপনের বুধরাই টুডু, গঙ্গারামপুরের সত্যেন্দ্রনাথ রায়, হবিবপুরের জুয়েল মুর্মু, গাজোলের চিন্ময় দেববর্মণ, দুর্গাপুর পশ্চিমের লক্ষ্মণ ঘোড়ুইও।দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে প্রার্থী করা হয়েছে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি শুভেন্দু সরকারকে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে প্রার্থী বদল হয়েছে। বর্তমান বিধায়ক সৌমেন রায়ের বদলে টিকিট পেয়েছেন উৎপল মহারাজ। বীরভূমের সিউড়ি থেকে দ্বিতীয় বারের জন্য টিকিট পেলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। তবে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘২৬ এই বিজেপির সরকার পড়ে যাবে। আগে নিজের ছিদ্র ঠিক করো। তুমি বলেছো, চুন চুনকে মারেঙ্গে। এটা আমরা বলব না, এটা সংসদীয় ভাষার বিরুদ্ধে। এবার আমাদের আসন আরও বাড়বে। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে বিজেপিকে।’
