নোট পাচারে নাবালককে আটক করেছে পুলিশ

হাত বদলের আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে বলে পুলিশ সূত্রে জানা যায়।যদিও কাকে দেওয়ার উদ্দেশ্যে জালনোট নিয়ে এসেছিল সে তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫৬ হাজার টাকার জালনোট সহ ১৭ বছরের এক নাবালককে আটক করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়ক জামিয়া কাটান এলাকা থেকে আটক করা হয় তাকে। জাল নোট পাচার চক্রের কাজে ব্যবহার করা হচ্ছে নাবালকদের। জাল

নোট পাচারের অভিযোগে এক নাবালককে আটক করেছে পুলিশ।ধৃত নাবালকের বাড়ি সামশেরগঞ্জ থানার শুলিতলা গ্রামে। ধৃত নাবালকের কাছ থেকে ১১২ টি ৫০০ টাকার নোটে মোট ৫৬ হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে। ধৃতকে বুধবার বহরমপুর জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। ধৃত নাবালক মালদার বৈষ্ণবনগর এলাকার দিক থেকে জালনোট গুলো নিয়ে সামশেরগঞ্জে আসছিল।

হাত বদলের আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে বলে পুলিশ সূত্রে জানা যায়।যদিও কাকে দেওয়ার উদ্দেশ্যে জালনোট নিয়ে এসেছিল সে তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। তবে জাল নোট পাচার চক্রের কান্ডে নাবালককে গ্রেফতার করতেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। তার কারণ আগে মহিলাদের দিয়ে পাচার করানো হচ্ছিল, এবার আর্থিক মুনাফার লোভ দেখিয়ে নাবালকদের কে এই অপরাধের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এই পাচারের পিছনে যারা যুক্ত তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।৫৬ হাজার টাকার জালনোট সহ ১৭ বছরের এক নাবালককে আটক করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *