এক নজরে উত্তরবঙ্গ

অবিক্রীত লটারি নিজের জন্য রেখে দেন তিনি।অন্যান্য দিনের মতোই লটারি মিলিয়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তেলিপাড়ার লটারি বিক্রেতা সিরাজুল ইসলাম।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ রসাখোয়া থেকে বাইকে করে বিড়ি সংগ্রহ করে বাড়িতে ফিরছিলেন আসমাউল। পথে তার বাইকটি হঠাৎনিয়ন্ত্রণ হারিয়ে একটি বিশাল গাছে গিয়ে ধাক্কা মারে। তারপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আসমাউল।জাতীয় সড়কে দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে সজোরে গাছে ধাক্কায় মৃত্যু বিড়ি ব্যবসায়ীর। মৃত ব্যক্তির নাম আসমাউল হক (৪২)।জাতীয় সড়কে দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে সজোরে গাছে ধাক্কায় মৃত্যু বিড়ি ব্যবসায়ীর।

……………………………………………………………………………………………………

কোটিপতি হয়ে গেলেন! রাতারাতি,একেই বলে ভাগ্য,যেকোনও মুহূর্তে বদলে যেতে পারে আপনার ভাগ্য। কোনক্ষণে ভাগ্য সহায় হলে আপনার কাঙ্ক্ষিত দ্রব্য পেয়ে যেতে পারেন।এমনই এক ঘটনা ঘটল শিলিগুড়িতে । বছর দশেক ধরে লটারি বিক্রি করেন সিরাজুল । তার দিন গুজারন হয় লটারি বিক্রি করেই। কিন্তু দিনের শেষে টিকিট অবিক্রীত থেকে যাওয়ায় ভাগ্যকে দুষতে থাকেন তিনি। কারণ এই লটারির টিকিট বিক্রি থেকেই তার রুজিরুটি চলতে থাকে। কিন্তু তার নিয়তি অনেক বড় কিছু তৈরি করে রেখেছে ।সিরাজুলের লটারির হাত ধরে অনেকের ভাগ্য ফিরেছে। তবে তিনি যে কোনওদিন লটারির জিতবেন সেটা কখনও ভাবতে পারেননি তিনি।প্রতিদিনের সেই অবিক্রীত লটারি দেখে মন খারাপ হলেও । এদিনের সেই অবিক্রীত লটারি নিজের জন্য রেখে দেন তিনি।অন্যান্য দিনের মতোই লটারি মিলিয়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তেলিপাড়ার লটারি বিক্রেতা সিরাজুল ইসলাম। সেই টিকিট থেকেই পুরো ১ কোটি টাকার পুরষ্কার পেয়েছেন সিরাজুল।ভাগ্য বড়ই অবাক এক জিনিস।

…………………………………………………………………………………………………………

জানা গেছে, অবসরপ্রাপ্ত পুলিশকর্মী অসীম সরকার বছরখানেক ধরে কিডনি সমস্যায় ভুগছেন। তার ডায়ালাইসিস প্রক্রিয়াও শুরু হয়েছিল। বালুরঘাট হাসপাতালের ডায়ালাইসিস বিভাগ থেকেই ওই চিকিৎসা নিতেন অসীম বাবু। এদিন ডায়ালাইসিস করাতে তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে এসেছিলেন আত্মীয়রা।চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারকে প্রবল বিক্ষোভ দেখাল মৃতের আত্মীয়রা। ঘটনাটি বালুরঘাট জেলা হাসপাতালের ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, মৃতের নাম অসীম সরকার (৭০)। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বাড়ি বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকায়।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *