অর্থাভাবে উপযুক্ত চিকিৎসার অভাবে অনেকেরই মৃত্যু হয়।’সুকান্ত এও লেখেন, ‘মালদহ, উত্তর দিনাজপুর, দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সরকারি মেডিক্যাল কলেজ থাকলেও আজও দক্ষিণ দিনাজপুর জেলা সরকারি মেডিক্যাল কলেজ থেকে বঞ্চিত।’ ডায়াবেটিস, কিডনি, স্নায়ুরোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসক জেলায় অমিল বলে অভিযোগ সুকান্তর।
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্ত মজুমদার বলেন, ‘আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে আপনি ৩০ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন। বালুরঘাটের সাংসদ হিসেবে আমি আপনাকে স্বাগত জানাই। উত্তরবঙ্গের অন্যতম কৃষি প্রধান এই জেলার বেশিরভাগ মানুষই অর্থনৈতিকভাবে দুর্বল ও নিম্নবিত্ত আয়ের। আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে এই জেলার বহু মানুষ সুচিকিৎসার জন্য বাইরে যেতে পারেন না। ফলে অর্থাভাবে উপযুক্ত চিকিৎসার অভাবে অনেকেরই মৃত্যু হয়।’সুকান্ত এও লেখেন, ‘মালদহ, উত্তর দিনাজপুর, দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সরকারি মেডিক্যাল কলেজ থাকলেও আজও দক্ষিণ দিনাজপুর জেলা সরকারি মেডিক্যাল কলেজ থেকে বঞ্চিত।’
ডায়াবেটিস, কিডনি, স্নায়ুরোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসক জেলায় অমিল বলে অভিযোগ সুকান্তর। দক্ষিণ দিনাজপুর জেলায় একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের যাতে উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী, সে জন্য এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার।জেলাবাসীর স্বার্থে মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তাও দেন বিজেপি রাজ্য সভাপতি। কেন্দ্রীয় সরকারের থেকে যদি কোনও সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও তিনি সে বিষয়েও প্রয়োজনীয় দাবি কেন্দ্রের কাছে জানাবো বলেও মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেন সুকান্ত মজুমদার।
বলা বাহুল্য, চলতি মাসের শেষেই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কেন্দ্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে বলে খবর।সব মিলিয়ে বিজেপি রাজ্য সভাপতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এ বিষয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন,’ মুখ্যমন্ত্রী তো রাজ্যের মানুষের মুখ্যমন্ত্রী। এলাকার উন্নয়নে যদি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে উপকার হয়, তাহলে ক্ষতি কী।’ তাই তিনি তাঁর জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানালেন স্থানীয় সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি, তাঁর জেলায় একটিও সরকারি মেডিক্যাল কলেজ নেই। তাই মুখ্যমন্ত্রীর কাছে সরকারি মেডিক্যাল কলেজের দাবি জানিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন সুকান্ত মজুমদার।
বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।
