বিবাহ বিচ্ছেদ নিয়ে গোপন কথা ফাঁস নবনীতার

পপলি মিত্র, নিউজ ইউএপি,অন লাইনঃ লুকোছাপা না করে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা জানিয়েছিলেন নবনীতা৷ তারপর একে অপরের উদ্দেশ্যে না নিয়ে চলছিল পোস্ট চালাচালি৷ তবে বেশ কিছুদিন ধরে তাদের বিচ্ছেদ নিয়ে একাধিক মন্তব্যে ভরে গিয়েছে৷ এবার ফেসবুক লাইভে এসে মুখ খুললেন টলি নায়িকা৷ কী কারণে তাদের বিচ্ছেদ হল, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ অবশেষ সবটা খোলসা করলেন নবনীতা৷
এবার শক্ত হাতে হাল ধরলেন নবনীতা৷টলিউড অভিনেতা জিতু কমল এবং নবনীতা দাস এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ যদি ও জিতু হামেশাই থাকেন খবরের শিরোনামে৷ বর্তমানে ধারাবাহিকের গন্ডি পেরিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছেন জিতু কমল৷ তারপর থেকে যেন সম্পর্কে একটু একটু করে চিড় ধরেছে তাদের৷ নবনীতার সঙ্গে দীর্ঘ চার বছরের দাম্পত্যে ভাঙনের খবরে ইতিমধ্যেই তোলপাড় টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া৷ বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে একাধিক মন্তব্য করেছেন নেটিজেনরা৷ অনেকেই মনে করেন তাঁদের এই বিচ্ছেদের পিছনে রয়েছে কোনও তৃতীয় ব্যক্তি৷ নবনীতা সাফ জানান, বিচ্ছেদ নিয়ে যে সমস্ত জিনিস হচ্ছে তা মোটেই ঠিক নয়৷ এমনকী শ্রাবন্তীকে নিয়ে যেভাবে জলঘোলা শুরু হয়েছে এটা মোটেও কাম্য নয়৷ বরং শ্রাবন্তীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলেই দাবি করেন নবনীতা৷ লন্ডনে একসঙ্গে সময় কাটানোর কথা তুলে ধরেন তিনি৷ পাশাপাশি এটাও বলেন জিতুর সঙ্গে শ্রাবন্তীর নাম জড়ানোটা কোনওভাবেই মেনে নিতে পারছে না৷ বারবার অভিনেত্রী বলেন,ডিভোর্সের সিদ্ধান্তটা পুরোটাই তাঁদের ব্যক্তিগত৷ এর মধ্যে কোনও তৃতীয় ব্যক্তির যোগ নেই৷ এমনকী কোনওরকমের প্রফেশনাল ইগোও নেই তাঁদের৷ ডিভোর্স হলেই যে তিক্ততা আসবে তেমন কোনও বিষয় নেই৷ বন্ধুত্বটা সবসময়েই থাকবে৷ স্বামী-স্ত্রী হিসেবে বোঝাপড়া না হলেও বন্ধু হিসেবে সারাজীবন একে অপরের পাশে থাকবেন বলে জানিয়েছেন নবনীতা৷ অভিনেত্রীর এই মন্তব্যের পর জোর চর্চা শুরু হয়েছে৷ তবে বারবার যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠছে, এমনটা যেন আর না হয় সেই আর্জি জানিয়েছেন নবনীতা৷ফেসবুক লাইভে এসে নবনীতা সাফ জানান তার বিবাহ বিচ্ছেদ এর কথা স্পষ্ট করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *