অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা

এই নির্মাণের বিরুদ্ধে প্রতিবেশীরা পুরসভায় অভিযোগ জানালে পুরসভা মিতালি দেবীকে নোটিশ করে নির্মান ভেঙে ফেলার কথা জানায়। তবে তাতে কর্ণপাত করেননি মিতালী দেবী। অবশেষে পুরসভা নিজেই শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে এসে এই অবৈধ নির্মাণ ভেঙে দেয়।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ ইতিমধ্যে শহরের উপর গজিয়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে সমর্থ্য হয়েছে পুরসভা। জানা গিয়েছে, ৩০ নম্বর ওয়ার্ডের গোপাল মোড় সংলগ্ন এলাকায় বাউন্ডারি ওয়ালের উপর অবৈধ ভাবে ঘর নির্মাণ করেছিলেন মিতালি পাল নামে এক বাসিন্দা।এই নির্মাণের বিরুদ্ধে প্রতিবেশীরা পুরসভায় অভিযোগ জানালে পুরসভা মিতালি দেবীকে নোটিশ করে নির্মান ভেঙে ফেলার কথা জানায়। তবে তাতে কর্ণপাত করেননি মিতালী দেবী। অবশেষে পুরসভা নিজেই শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে এসে এই অবৈধ নির্মাণ ভেঙে দেয়। প্রসঙ্গত, বিভিন্ন সময়ে শহরের সব প্রান্তেই অনুমতিহীন নির্মাণ হয়েছে।একের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব শিলিগুড়ি পুরসভা।পুরসভার কোনও রকম অনুমোদন না নিয়েই অনেকে নির্মাণ করেছে। সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে উদ্যোগী পুরনিগম।

অর্ধনারীশ্বর হলেন হিন্দু দেবতা শিব ও তাঁর পত্নী দেবী পার্বতীর একটি সম্মিলিত রূপ। অর্ধনারীশ্বর মূর্তিটি দেহের ঠিক মাঝখান থেকে সমানভাবে অর্ধেক পুরুষ ও অর্ধেক নারীর মূর্তি রূপে বিভাজিত হন। উত্তরবঙ্গে প্রথম অখিল ভারতীয় কিন্নর সম্প্রদায়ের সন্মেলনে অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়িতে। সেখানে অর্ধনারীশ্বরের পুজোয় মাতলেন শিলিগুড়ি তথা সারা ভারতের মোট ৩০০০ কিন্নর। দশ দিন ধরে চলবে তাদের এই সম্মেলন। পুজো থেকে শুরু করে নানান রকম কর্মসূচির মধ্যে দিয়ে তাদের এই সম্মেলন চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। অর্ধনারীশ্বরের পুজোয় মাতলেন তৃতীয় লিঙ্গের মানুষেরা।

এ এক অন্যরকম পুজোর গল্প। তৃতীয় লিঙ্গের প্রসঙ্গ এলেই ভ্রূ কোঁচকায় মানুষ, তাদের বাঁকা চোখে দেখতে পাওয়া যায় হাসি-বিদ্রূপ। আজও প্রতিদিন তাঁরা লাঞ্ছনার শিকার হন। পুজোর মন্ডপ থেকে তাদের বিতাড়িত করে দেওয়া হয়। তবে তৃতীয় লিঙ্গের এই মানুষেরা দেখিয়ে দিয়েছেন, আর পাঁচটা মানুষের মতোই পুজোর আনন্দে শামিল হওয়ার অধিকার তাদেরও আছে।প্রসঙ্গত, মহাভারতে পাণ্ডবপুত্র অর্জুন নারীর ছদ্মবেশে বৃহন্নলা নামে বিরাট রাজার কন্যা উত্তরার নৃত্যগীতের ভার নিয়েছিলেন। সেই বৃহন্নলা, যাঁরা প্রাচীন শিল্প-সাহিত্যে স্বসম্মানে প্রতিষ্ঠিত। তাঁরা আজ সমাজে সবচেয়ে বেশি ব্রাত্য? কেন সমাজের চোখে তাঁরা ‘প্রান্তিক’?

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *