এ ভাবে একুশ শতকে ভারত সেরা হবে৷মোদি দাবি করেন, ভবিষ্যতে অযোধ্যা স্টেশন দিয়ে দৈনিক ৬০ হাজার মানুষ যাতায়াত করতে পারবেন৷ অযোধ্যা বিমানবন্দর থেকে বছরে ৬০ লক্ষ মানুষ যাতায়াত করার মতো পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে৷ভবিষ্যতে গোটা বিশ্ব থেকে মানুষ অযোধ্যায় রাম মন্দির দর্শনে আসবেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী৷
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে৷ ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজো সাজো রব অযোধ্যা জুড়ে৷ আজ অযোধ্যায় গিয়ে নতুন করে সাজিয়ে তোলা রেল স্টেশন এবং নতুন বিমানবন্দরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি৷এর পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ভারত ঐতিহ্য এবং নতুনত্বের মেলবন্ধন৷ অযোধ্যাই তার প্রমাণ৷ নিজেদের শিকড়কে ভুলে গেলে চলে না৷ আগে অযোধ্যায় রামলালা তাঁবুর মধ্যে থাকতেন৷ এবার তিনি পাকা ঘর পেলেন৷ শুধু রাম লালা নন, দেশের চার কোটি গরবি পাকা ঘর পেয়েছেন৷প্রধানমন্ত্রী আরও বলেন, কাশী বিশ্বনাথ ধামের সংস্কার যেমন হচ্ছে, কেদারনাথ ধাম যেমন নতুন করে সাজছে সেরকম নতুন ৩১৫টি নতুন মেডিক্যাল কলেজ গড়ে উঠছে৷
আমরা চাঁদ, সূর্য, সমুদ্রের গভীরে গিয়ে গবেষণা করছি৷ আজকের ভারতের প্রতিচ্ছবি অযোধ্যায় দেখা যাবে৷ আজকে এখানে প্রগতির উৎসব হচ্ছে, কয়েক দিন বাদে এখানে পরম্পরার উদযাপন হবে৷ এ ভাবে একুশ শতকে ভারত সেরা হবে৷মোদি দাবি করেন, ভবিষ্যতে অযোধ্যা স্টেশন দিয়ে দৈনিক ৬০ হাজার মানুষ যাতায়াত করতে পারবেন৷ অযোধ্যা বিমানবন্দর থেকে বছরে ৬০ লক্ষ মানুষ যাতায়াত করার মতো পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে৷ভবিষ্যতে গোটা বিশ্ব থেকে মানুষ অযোধ্যায় রাম মন্দির দর্শনে আসবেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে তাঁর আবেদন, যাঁরা নিমন্ত্রিত নন, তার বাইরে আগামী ২২ জানুয়ারি যেন অন্য কেউ অযোধ্যায় না আসেন৷ সেক্ষেত্রে ভিড় সামাল দেওয়া মুশকিল হবে৷ ২২ তারিখের পর সাধারণ মানুষকে অযোধ্যায় আসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠার দিন গোটা দেশে ঘরে ঘরে রামজ্যোতি জ্বালানোর অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
একই সঙ্গে তাঁর দাবি, আগামী দিনে অযোধ্যা দেশকে দিশা দেখাবে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷হাতে আর মাত্র ২৪ দিন। তারপরেই মহাযজ্ঞ। তার আগেই আজ অযোধ্যায় পৌঁছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মোদির সঙ্গী যোগী আদিত্য়নাথ। তাঁর সফরের আগে কাল রাত থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।রামমন্দিরের উদ্বোধন হতে এখনও কিছুটা দেরি আছে। কিন্তু তার প্রারম্ভিক অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে। উত্সব নগরীর রূপ নিয়েছে অযোধ্য়া। উদ্বোধনের আগে সাত দিন ধরে পালিত হবে আরও নানা অনুষ্ঠান।
বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।
