প্রেমিক সুশান্তের মৃত্যুদণ্ড!

মেয়ের খুনির ফাঁসির সাজা শুনে কেঁদে ফেলেন তিনি৷ কাঁদতে কাঁদতেই তিনি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ৷ আমার মেয়ের আত্মা শান্তি পাবে৷ বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা ছিল। আমি বিচারকের রায়ে খুশি। এতদিনে আমি একটু স্বস্তি পেলাম। এই ধরনের ঘটনায় মৃত্যুদণ্ড না হলে দুষ্কৃতীরা বার বার এর পুনরাবৃত্তি ঘটাবে।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ এ দিন আদালত কক্ষে হঠাৎ করেই সুশান্তর মামা অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত পুলিশরা তাঁকে সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘বর্তমান সমাজে একজন মহিলা কোনও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে তিনি বেরিয়ে আসতে পারেন। সেই অধিকার তাঁর আছে। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে গেলে প্রেমিকাকে খুন করার অধিকার প্রেমিকের থাকতে পারে না।

তাই এই খুনের ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা। গোটা সমাজকে এই খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল। কারণ সুশান্ত খুনের সময় বলেছিল একটা খুন করলে যা ১০টা খুন করলেও তাই। সেই কারণে মৃত্যুদণ্ডের জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারক ফাঁসির নির্দেশ দিয়েছেন।’ সাজা ঘোষণার আগে বিচারক সুশান্তর কাছে বার বার জানতে চেয়েছিলেন তার কোনও বক্তব্য আছে কি না। কিন্তু মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়িয়েছিল সুশান্ত। সমস্ত প্রশ্নের উত্তরেই সে নিরুত্তর ছিল। এর পর ফাঁসির সাজা ঘোষণা করার পর আদালত থেকে বাইরে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেয়নি সুশান্ত।সাজা ঘোষণার সময় এ দিন আদালত কক্ষেই উপস্থিত ছিলেন সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরী৷

মেয়ের খুনির ফাঁসির সাজা শুনে কেঁদে ফেলেন তিনি৷ কাঁদতে কাঁদতেই তিনি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ৷ আমার মেয়ের আত্মা শান্তি পাবে৷ বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা ছিল। আমি বিচারকের রায়ে খুশি। এতদিনে আমি একটু স্বস্তি পেলাম। এই ধরনের ঘটনায় মৃত্যুদণ্ড না হলে দুষ্কৃতীরা বার বার এর পুনরাবৃত্তি ঘটাবে।প্রেমিকাকে খুনের অভিযোগে মৃত্যুদণ্ডের শাস্তি হয়েছে৷ ফাঁসির নির্দেশ শোনার পরেও অবশ্য ভাবলেশহীনই দেখাল বহরমপুরে সুতপা চৌধুরী হত্যাকাণ্ডে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে। বহরমপুরে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে খুনের ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে আজই ফাঁসির নির্দেশ সাজা ঘোষণা করেন বহরমপুর জেলা জজ আদালতের বিচারক সন্তোষ কুমার পাঠক।

ফাঁসির সাজা শুনে ভাবলেশহীন সুশান্ত, কান্নায় ভেঙে পড়লেন সুতপার বাবা।সুশান্ত চৌধুরীর পক্ষের আইনজীবি পীযূষ ঘোষ বলেন, ‘বিচারকের এই রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব।’ ২০২২ সালের ২ মে বহরমপুরের কাত্যায়নীর গলিতে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে নৃংশভাবে খুন করে প্রেমিক সুশান্ত চৌধুরী।সুতপা চৌধুরী হত্যাকাণ্ডে তাঁর প্রেমিক অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে মৃত্যুদণ্ডের শাস্তি দিল আদালত৷ মঙ্গলবারই সুশান্তকে দোষী সাব্যস্ত করেন বহরমপুর জেলা জজ আদালতের বিচারক সন্তোষ কুমার পাঠক।

২০২২ সালের ২ মে বহরমপুরের কাত্যায়নীর গলিতে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে নৃংশভাবে খুন করে প্রেমিক সুশান্ত চৌধুরী। সিসিটিভি ফুটেছে ধরা পড়ে হাড় হিম করা সেই খুনের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মোবাইলে তোলা খুনের ভিডিও রীতিমত ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। ওই দিন রাতেই সামশেরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় সুশান্তকে। এরপর বহরমপুর জেলা জজ আদালতে চলতে থাকে এই খুনের মামলা।মেয়ের খুনির মৃত্যুদণ্ডের সাজা শুনে ছবি নিয়ে মালদহের বাড়িতে কান্নায় ভেঙে পড়েন সুতপা চৌধুরীর মা পাপুলি চৌধুরী। তিনি বলেন, ‘গত ২৪ অগাস্ট মেয়ের ছবিতে মালা দিয়ে জন্মদিন পালন করেছি। ফাঁসির সাজা চেয়েছিলাম। কিন্তু, বুকের শূন্যতা কখনই কাটবে না। যিনি সন্তান হারিয়েছেন, শুধু তিনিই বুঝবেন আমার যন্ত্রণা। বিচারব্যবস্থা ও সংবাদ মাধ্যমকে কুর্নিশ জানাই।

ওঁকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ও যেন আমার বড় ছেলে ছিল। সাজার অপেক্ষায় ছিলাম।জিয়াগঞ্জের খুনের মামলার তদন্তে রাইট ব্লকার ব্যবহার করা হয়েছিল প্রথমবার। সুতপা চৌধুরী খুনের মামলাতেও প্রত্যক্ষদর্শীরা খুনের ঘটনা মোবাইল বন্দি করেন। সেই ঘটনা রাইট ব্লকারের মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের মোবাইলে তোলা খুনের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। ওই দিন রাতেই সামশেরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় সুশান্তকে। এর পর বহরমপুর জেলা জজ আদালতে চলতে থাকে এই খুনের মামলা।

মঙ্গলবার বহরমপুর জেলা জজ আদালতের বিচারক ৩১ জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে সুশান্ত চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন। যে অনলাইন শপিং অ্যাপ থেকে সুশান্ত খেলনা বন্দুকটি কিনেছিল, সেই সংস্থার নোডাল হেড ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দিয়েছিলেন।বিচারকের কাছে তুলে ধরেন সারকরি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। এই প্রযুক্তি ব্যবহারের ফলে সিসিটিভি ফুটেজের মতো তথ্যপ্রমাণ বিকৃত বা মুছে ফেলা যায় না৷ ২০২২ সালের ২ মে বহরমপুরের কাত্যায়নীর গলিতে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে নৃসংশভাবে খুন করে প্রেমিক সুশান্ত চৌধুরী। সিসিটিভি ফুটেছে ধরা পড়ে হাড় হিম করা সেই খুনের ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *