নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ সবাই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হোক।’ তবে তার জন্যে রাজ্যে ৪২ আসনেই জিততে হবে বলেও মন্তব্য করেন কুণাল-ফিরহাদরা। আগামী লোকসভা নির্বাচনের আগে তাই ‘প্রধানমন্ত্রী হোক মমতা’ এই স্লোগানেই চলবে প্রচার এমনটাই জানান তাঁরা।২০২৪ সালে প্রধানমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অন্তত এমনই দাবি আজ করেছেন কুণাল ঘোষ ও ফিরহাদ হাকিম। রবিবার এক রাজনৈতিক অনুষ্ঠানে কুণাল-ফিরহাদের দাবি, মমতাই এই মুহূর্তে সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ।
এই প্রসঙ্গে ফিরহাদ হাকিমের দাবি, “এই ১৫ অগাস্ট লালকেল্লায় মোদির শেষ ভাষণ। মোদি ভয় পাচ্ছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে।এক রাজনৈতিক অনুষ্ঠানে কুণাল-ফিরহাদের দাবি, মমতাই এই মুহূর্তে সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ।২০২৪-এ প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ‘সবাই তাঁকেই চাইছেন…’ দাবি ফিরহাদ, কুণালের।আরও একবার নয়া রেকর্ড ঘটিয়ে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী শিক্ষা প্রসারকামী কন্যাশ্রী প্রকল্প। ১০ বছরের মাইলফলক ছুঁয়ে ফেলল রাজ্য সরকারের এই প্রকল্প।মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুকুটে নতুন পালক। আরও একবার নয়া রেকর্ড ঘটিয়ে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী শিক্ষা প্রসারকামী কন্যাশ্রী প্রকল্প। ১০ বছরের মাইলফলক ছুঁয়ে ফেলল রাজ্য সরকারের এই প্রকল্প।
এই উপলক্ষে আগামী ১৪ অগাস্ট ধনধান্য অডিটোরিয়ামে পালিত হবে কন্যাশ্রী দিবস। সেখানেই প্রকল্পের ১০ বছর পূর্তি স্মারক একটি বই প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নারী শিক্ষার হার বাড়াতে ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন ‘কন্যাশ্রী প্রকল্প’। গোটা বিশ্বজুড়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিল রাজ্য সরকারের এই প্রকল্প।প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালে এই প্রকল্প শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কেটেছে দশ দশটা বছর।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এই প্রকল্প চালু হওয়ার পরই স্কুলছুটের হার অনেক কমেছে। সর্বশিক্ষা অভিযানের কাজও করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প। এই দশ বছরে কতটা সফল ‘কন্যাশ্রী প্রকল্প’? ঠিক কত টাকা খরচ হয়েছে এই প্রকল্পে? এই সব যাবতীয় তুলে ধরা হচ্ছে প্রকাশিত হতে চলা বইটিতে।এদিকে কন্যাশ্রী প্রকল্পের সাফল্যে এক বিশালাকার সন্দেশ বানিয়ে অভিভূত করল কলকাতার নামী মিষ্টান্ন প্রস্তুতকারী, ফেলু মোদক। ‘কন্যাশ্রী ১০’ লেখা ১৪ কেজির সন্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরই ডিজাইন করা এই সন্দেশ বানিয়ে তাক লাগিয়েছে ফেলু মোদক।
