শুধু সময়ের অপেক্ষা

এখন পরিস্থিতি এমনই যে সরকারি চাকরির আবেদনের জন্য হাতে রয়েছে মাত্র একটা বছর। সরকারি চাকরির আশা পূর্ণ না হওয়ায় শেষে ট্রাই সাইকেলে ‘মুখ্যমন্ত্রীর দুয়ারে’ পৌঁছতে মরিয়া মালদহের বৈষ্ণবনগরের মন্ডাই গ্রামের নিখিল।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ চলাফেরা করতে ভরসা ট্রাই সাইকেল। শারীরিক এবং আর্থিক  প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে নিজের অদম্য চেষ্টায় বাংলায় এমএ এবং বিএড পাশ করেছেন মালদহের যুবক নিখিল সরকার। দু’বার স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় পাশ করেছেন। কিন্তু, বিশেষ ক্ষমতা সম্পন্ন বা তফশিলি জাতিভুক্ত চাকরিপ্রার্থী হলেও চাকরির ডাক মেলেনি। শেষে ২০২২ প্রাইমারি টেট পরীক্ষায় মাত্র এক নম্বরের জন্য উত্তীর্ণ হওয়া হয়নি। যদিও ভুল প্রশ্ন মামলায় তিনিও অন্য অনেকের মতো উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।এদিকে বয়স থেমে থাকেনি। এখন পরিস্থিতি এমনই যে সরকারি চাকরির আবেদনের জন্য হাতে রয়েছে মাত্র একটা বছর। সরকারি চাকরির আশা পূর্ণ না হওয়ায় শেষে ট্রাই সাইকেলে ‘মুখ্যমন্ত্রীর দুয়ারে’ পৌঁছতে মরিয়া মালদহের বৈষ্ণবনগরের মন্ডাই গ্রামের নিখিল। নিজের নবান্ন অভিযানে সঙ্গী হিসেবে পেয়েছেন একসময়ের ‘ক্লাসমেট’ বন্ধু আনিসুর রহমানকে।সরকারি খাতায় বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক। গত ২৭ নভেম্বর বৈষ্ণবনগর থেকে নবান্ন অভিযান শুরু হয়েছে নিখিলের। ট্রাই সাইকেলের মাথায় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ফ্লেক্স এঁটেছেন নিখিল। যাতে লেখা হয়েছে চাকরির আবেদন।

……………………………………………………………………………………………………………….

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার করোনেশন ব্রিজের নিকটে অবস্থিত ৮৫৫ মিটার লম্বা ইভাকুয়েশন টানেলের পাশাপাশি মূল টানেলটির দৈর্ঘ্য ৪২২৪ মিটার। মূল টানেলটি দুর্বল ও প্রত্যাহ্বানমূলক ভূ-তাত্ত্বিক অবস্থা এবং তরুণ হিমালয়ের ভূকম্পীয় অবস্থার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে।

এসআরআরপি-র অন্যান্য সমস্ত টানেলের মতো মাটির ভারের দুর্বলতা প্রতিরোধ করতে, সর্বশেষ ও সবচেয়ে আধুনিক ও পরিশীলিত টানেলিং টেকনোলজি তথা নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড অথবা এনএটিএম ব্যবহার করা হয়েছে।সেবক-রংপো রেল প্রকল্পে আরও অগ্রগতি। বৃহৎ মাইলস্টোন হিসেবে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত সেবক-রংপো রেল প্রোজেক্ট (এসআরআরপি)-র টি-০১ নং. টানেলে অ্যাডিট-এ এক সাফল্য অর্জন করা হয়েছে। এই টানেলের সাফল্যের ফলে এই প্রকল্পের সমস্ত অ্যাডিট টানেল খননের কার্যকলাপ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

সেবক-রংপো নতুন রেল সংযোগী প্রকল্পটি প্রায় ৪৫ কিমি লম্বা, যা সেবক (পশ্চিমবঙ্গ) ও রংপোকে (সিক্কিম) সংযুক্ত করবে এবং ১৪টি টানেল, ১৭টি ব্রিজ ও ৫টি স্টেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘতম টানেলটি (টি-১০) ৫.৩ কিমি এবং দীর্ঘতম ব্রিজটি ৪২৫ মিটার লম্বা। সমগ্র প্রকল্পটির প্রায় ৩৮ কিমি বিন্যাস টানেলের মাধ্যমে অতিক্রম হয়েছে এবং টানেল নির্মাণের ৮৮ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।  আজকের তারিখ পর্যন্ত মোট ৭.৪৯ কিমি লাইনিং সম্পূর্ণ হয়েছে। সবগুলি বিভাগের কাজ দিন-রাত ২৪ ঘণ্টা চালানো হচ্ছে।এটি ভারতের অন্যতম একটি মর্যাদাপূর্ণ নির্মীয়মাণ জাতীয় প্রকল্প এবং প্রকল্পটি সম্পূর্ণ হয়ে গেলে প্রথমবারের জন্য সিকিম রেলওয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে যাবে। এই রেল নেটওয়ার্কটি সম্পূর্ণ হওয়ার পর সিক্কিমের সাথে একটি বিকল্পমূলক সংযোগ প্রদান করবে। প্রকল্পটি সম্পূর্ণ করতে বর্তমানে টানেল, ব্রিজ ও স্টেশন ইয়ার্ড নির্মাণ সম্পর্কিত সমস্ত কার্য্যকলাপ যুদ্ধকালীন পরিস্থিতিতে চালানো হচ্ছে।বর্তমানে টানেল টি-১৪ -এ ফাইনাল লাইনিং সম্পূর্ণ করা হয়েছে এবং টানেল টি-০২, টি-০৫, টি-০৬, টি-০৯, টি-১০, টি-১১ ও টি-১২-এর কাজ অগ্রগতি লাভ করেছে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *