জিতুর স্বভাব-চরিত্র বদলেছে ? জিতু-নবনীতার বিচ্ছেদের কারণ কি?

নিউজ ইউ  পি ডেস্ক ঃ ফাঁস হল জিতু-নবনীতার বিচ্ছেদের আসল কারণ। সিনেমায় নামতেই বদলেছে জিতুর স্বভাব-চরিত্র। সোশ্যাল মিডিয়াতে ‘বাচ্চা বউ’ নবনীতা দাস  এবং তাকে আগলে রাখার মত স্বামী জিতু কমল  নিয়ে বেশ তোলপাড় চলছে। ইন্ডাস্ট্রির এই অন্যতম সুখী দম্পতির সংসারে নাকি চিড় ধরেছে। টলিউড র মিষ্টি এই জুটি যাদের দেখলে ভক্তদের মন ভরে যায়, তারা নাকি গত ৩ মাস ধরে আলাদাই রয়েছেন। এমনকি খুব শীঘ্রই নাকি তাদের ডিভোর্স  হবে বলে শোনা যাচ্ছে।

সকলে জানতে চাইছেন কেন হঠাৎ করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন এই তারকা জুটি? সম্প্রতি নবনীতার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। নবনীতা জানিয়েছেন তারা নাকি একসঙ্গে ভাল থাকছিলেন না। তাদের প্রেম, বন্ধুত্ব, বিয়ে এসব কিছুর অন্ত হচ্ছে বিচ্ছেদে। এদিকে এই খবর পাওয়ার পরেই কমেন্ট বক্সে উপচে পড়ছে নেটিজেনদের মন্তব্য।

এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছেন গত তিন মাস ধরে তারা আলাদা থাকছেন। যদিও এর মধ্যে একসঙ্গে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন দুজনে। নবনীতার কথায় তাদের এই লন্ডন ট্রিপ আগে থেকেই প্ল্যান করা ছিল। কিন্তু তার সমস্যা হচ্ছে এই সম্পর্কে। এ কথা  খোলাখুলিই জানিয়েছেন তিনি।

জিতু টলিউডে পা রাখার পর থেকেই নাকি দুজনের সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। ‘অপরাজিত’ ছবিতে সত্যজিতের চরিত্রে হিট হওয়ার পর থেকেই জিতু একের পর এক বিভিন্ন ছবির প্রস্তাব পাচ্ছেন। এদিকে কাজে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে স্ত্রীকে দেওয়ার জন্য সময় পাচ্ছেন না বলেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ।

নবনীতার দাবি কোনও কিছু আলোচনা করার জন্যও তিনি জিতুর সঙ্গে কথা বলার সময় পাচ্ছেন না। তিনি এতটাই ব্যস্ত স্বামী যে স্ত্রী হয়ে জিতুর ডেট পাচ্ছেন না! এর পরিপ্রেক্ষিতেই কি ডিভোর্সের পথে পা বাড়াচ্ছেন দুজনে? যদিও জিতু অবশ্য সোশ্যাল মিডিয়াতে স্ত্রীকে আশ্বস্ত করে লিখেছেন তিনি আগেও যেমন স্ত্রীকে আগলেছেন, এখনও আগলাবেন। তবে নবনীতা সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেও জিতু কিন্তু মুখে কুলুপ এঁটেই রয়েছেন। তিনি শুধু সোশ্যাল মিডিয়াতে শিব ঠাকুরের একটি ছবি পোস্ট করে তাতে লেখেন, “সব কিছু ব্যক্তিগত রাখার চেষ্টা করুন। ঘুরতে গেলে কাউকে বলবেন না। সঙ্গী খুঁজে পেলে চুপ থাকুন। আনন্দে থাকলে মুখ বন্ধ রাখুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *