উত্তাল হয়ে ওঠে যাদবপুর চত্বর

ছাত্রমৃত্যু কাণ্ডের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার মিছিল শুরু হয় এদিন গোলপার্ক থেকে। মিছিল চলে এইট বি পর্যন্ত। চার নম্বর গেটের সামনে বসে পড়েন বিজেপি সমর্থকরা। মিছিল থেকে পড়ুয়াদের জুতো দেখানোর অভিযোগ ওঠে সেই সময়।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ দুই মিছিল ঘিরে উত্তাল হয়ে ওঠে যাদবপুর চত্বর। এভিবিপির মিছিলের আগেই কার্যত রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পুলিশকর্মীদের সঙ্গেও সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় তাঁদের। মিছিল এগোতেই টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলেও খবর। অভিযোগ ওঠে, মহিলা বিক্ষোভকারীদের ওপর নির্যাতন চালিয়েছেন পুরুষ পুলিশকর্মীরা।এই মিছিলের উত্তেজনার রেশ কাটতে না কাটতে গোলপার্ক থেকে শুরু হয় যুব মোর্চার মিছিল।

একদিকে যুব মোর্চার বিরুদ্ধে পড়ুয়াদের জুতো দেখানোর অভিযোগ ওঠে। অন্যদিকে গত মিছিলের অভিজ্ঞতার কথা মাথায় রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে ছেয়ে ফেলা হয় পুলিশে।এই মিছিলে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, চিকিৎসক ইন্দ্রনীল খাঁ, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি-সহ তাবড় বিজেপি নেতা। বৃষ্টির মধ্যে এই মিছিলে যুব মোর্চার নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

যাদবপুর ছাত্রমৃত্যু কাণ্ডের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার মিছিল শুরু হয় এদিন গোলপার্ক থেকে। মিছিল চলে এইট বি পর্যন্ত। চার নম্বর গেটের সামনে বসে পড়েন বিজেপি সমর্থকরা। মিছিল থেকে পড়ুয়াদের জুতো দেখানোর অভিযোগ ওঠে সেই সময়। পড়ুয়াদের উদ্দেশ্যে করে স্লোগান দেওয়া হয় বলেও যুব মোর্চার বিরুদ্ধে অভিযোগ। মিছিল থেক ভিতরে বোতল ছোড়ার অভিযোগও ওঠে।মিছিলের শুরুতে শুভেন্দু বলেন, ‘টুকরে টুকরে গ্যাং, রাষ্ট্রবিরোধী শক্তিকে হুঁশিয়ারি দিতে আমরা নেমেছি।

এই ডান্ডা আরও মোটা হবে প্রয়োজনে। মাওবাদ – নকশালবাদ চলবে না। যাদবপুরে রাষ্টবাদ চলবে, জাতীয় পতাকা উড়বে। নকশালবাদ – মাওবাদ হুঁশিয়ার।’ আদালতের নির্দেশে যাদবপুরে ভারতীয় জনতা যুব মোর্চার মিছিল ছিল শুক্রবার। কিন্তু তার আগে এদিন মিছিল করে এবিভিপি।যাদবপুর ছাত্রমৃত্যু কাণ্ডের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার মিছিল শুরু হয় এদিন গোলপার্ক থেকে। মিছিল চলে এইট বি পর্যন্ত। চার নম্বর গেটের সামনে বসে পড়েন বিজেপি সমর্থকরা। মিছিল থেকে পড়ুয়াদের জুতো দেখানোর অভিযোগ ওঠে সেই সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *