জাঁকিয়ে পড়েছে ঠান্ডা

স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।সোমবার থেকেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা । উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। বুধবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়িতে রয়েছে কুয়াশায় মোড়া এক সকাল। হালকা রোদও উঠেছে। তাপমাত্রা ১০ ডিগ্রি। তবে শৈলশহর দার্জিলিংয়ে রয়েছে এক ঝলমলে সকাল। পাল্লা দিয়ে কনকনে ঠান্ডাও পড়েছে সেখানে। সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে৷ তবে ঝা চকচকে কাঞ্চনজঙ্ঘায় মুগ্ধ পর্যটকেরা।এমনকী সান্দাকফু’ও ঝকঝকে। সেখানে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস৷ সেখান থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা৷ উত্তরের প্রাচীন শহর কালিম্পংয়ে দেখা মিলেছে হালকা মেঘের। সঙ্গে রোদও আছে আবার কোথাও কুয়াশাও আছে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি! ঠান্ডার স্পেলও রয়েছে অব্যাহত।জলপাইগুড়িতে রয়েছে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১০.০৫ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ডুয়ার্সেও চলছে ঠান্ডার কড়া স্পেল। সেখানে পারদ ৯-১০-এর মাঝামাঝি। কুয়াশাচ্ছন্ন রয়েছে সকাল, উপভোগ্য আবহাওয়া রয়েছে। আলিপুরদুয়ারে রয়েছে পরিষ্কার আকাশ। রোদ উঠেছে। তবে ঠান্ডার কামড় অব্যাহত। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে হালকা কুয়াশা রয়েছে। এ ছাড়া তাপমাত্রা রয়েছে ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এ ছাড়াও রয়েছে কনকনে ঠান্ডা।উত্তর দিনাজপুর জেলায় রয়েছে কুয়াশাময় সকাল। ঠাণ্ডার শক্তিশালী স্পেল চলছে সেখানেও। উত্তর দিনাজপুরে পারদ রয়েছে ১০-১১ ডিগ্রির কাছাকাছি। এ ছাড়া দক্ষিন দিনাজপুর জেলাও তীব্র ঠান্ডা অব্যাহত৷ সেখানে রয়েছে হালকা কুয়াশা, তাপমাত্রা আরও নেমে এসে দাঁড়িয়েছে ৮.০৩ ডিগ্রি সেলসিয়াসে।ঠান্ডার স্পেল চলছে উত্তরবঙ্গে, কুয়াশাচ্ছন্ন সকাল, দার্জিলিংয়ে ঝা চকচকে কাঞ্চনজঙ্ঘা মন ভরাচ্ছে পর্যটকদের৷ শেষ কয়েকদিন ধরে এটাই চেহারা সুন্দরী উত্তরবঙ্গের৷ তবে এর আগে কয়েকবার বৃষ্টিও হয়েছে, কিন্তু এ বার কী নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, এখন প্রশ্ন সেটাই৷শীতে এই প্রথম এগারোর ঘরে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।সোমবার থেকেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা ।

উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। বুধবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো ঠান্ডা রাজধানী-সহ গোটা উত্তর-পশ্চিম ভারতে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা জোরদার হচ্ছে।সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট রয়েছে উত্তরবঙ্গে। দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দাপট থাকবে। দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট রয়েছে সকালথেকেই ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা জোরদার হচ্ছে।উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের এ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা হলেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হাড়কাঁপানো শীত থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, সিকিমে বাড়তে পারে বৃষ্টি ও সেইসঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই   NEWS UAP  পেজ এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *