২৬ জানুয়ারি মনোরম পরিবেশ থাকবে বাংলায়। প্রথমে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হবে আকাশ। শীতের আমেজ থাকলেও হাড় কাঁপানো বা কনকনে শীতের সম্ভাবনা নেই। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবারের পর থেকে পরবর্তী ৪-৫ দিন।হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।
নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ আগামিকাল থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আরও। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।চরম ঠান্ডা হাওয়া আর পাল্লা দিয়ে ঘন কুয়াশা। উত্তরের পাশাপাশি জুবুথুবু হাল দক্ষিণবঙ্গেরও। আগামিকাল সকালে ঘন কুয়াশার সতর্কতা কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম জেলায়।২৬ জানুয়ারি মনোরম পরিবেশ থাকবে বাংলায়। প্রথমে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হবে আকাশ। শীতের আমেজ থাকলেও হাড় কাঁপানো বা কনকনে শীতের সম্ভাবনা নেই।
অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবারের পর থেকে পরবর্তী ৪-৫ দিন।হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই।হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গে।প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে কমছে তাপমাত্রার পারদ। তীব্র শীতের দাপটে কাবু গোটা দক্ষিণবঙ্গের মানুষেরা। এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস মিলেছে। তালিকা থেকে বাদ যাবে না জেলা পুরুলিয়াও। প্রবল ঝড় বৃষ্টির প্রভাব না পড়লেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকে জেলা পুরুলিয়া এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর।
তাপমাত্রার বিশেষ পরিবর্তন হচ্ছে জেলায়।এ দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। শীতের মাঝে বৃষ্টিতে নাজেহাল মানুষজন।রোজই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। কখনও তীব্র শীত , আবার কখনও বৃষ্টির পূর্বাভাস। ক্ষণে ক্ষণে রূপ বদল করছে প্রকৃতি।দক্ষিণের বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তীব্র শীতের মাঝে বৃষ্টির পূর্বাভাস মেলায় নাজেহাল দক্ষিণের মানুষেরাউত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
সমতলের জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই তবে খানিকটা নেমেছে তাপমাত্রা। দার্জিলিং ও সিকিমে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। হতে পারে তুষারপাতও। উত্তরবঙ্গে সব জেলাতেই কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে।রোজই কমছে তাপমাত্রা। মাঘ মাসের তীব্র শীতে কাবু গোটা বঙ্গবাসী। এ-বছর শীত দেরিতে আশায় আক্ষেপ ছিল দক্ষিণের মানুষদের। তবে সেই আক্ষেপ পূরণ হয়েছে দক্ষিণবঙ্গবাসীর।একে তো শীতের দাপট, তার উপর বৃষ্টি। মুর্শিদাবাদ ছাড়া সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে আজ। কলকাতাও বাদ নেই। বৃষ্টি বেশি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই চার জেলায় বৃহস্পতিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা।এখনই এই আবহাওয়া থেকে রেহাই মিলবে না বলে সব জানিয়ে দেওয়া হয়েছে। আগামিকাল থেকে ফের পারদ পতন।
বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে প্রতিদিনের খবরের লাইভ আপডেট। সবচেয়ে নির্ভরযোগ্য বাংলা খবর পড়ুন এই NEWS UAP পেজ এর ওয়েবসাইটে।
