কাউকে এর জন্য কৈফিয়ত দেব না-সৌরভ

সৌরভের সাফ বক্তব্য, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিনি আমন্ত্রণ পান। তাই সমালোচকদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, এসব নিয়ে যেন অযথা জলঘোলা না করা হয়।উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসবেন কি না, তা নিয়ে অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন চর্চা হয়েছে। অতীতে, ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ-জয় শাহ জুটি যখন ছিল, তখন সৌরভের বেহালার বাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

নিউজ ইউএপি ডিজিটাল ডেস্কঃ শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলিধরন আজ কলকাতায় এসেছেন নিজের বায়োপিক সংক্রান্ত একটি অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই অনুষ্ঠান শেষে স্পেন সফর ঘিরে সমালোচনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে সটান জবাব সৌরভের। সব সমালোচনার জবাব দিয়ে বললেন, “আমি কোনও বিধায়ক বা সাংসদ বা কাউন্সিলর নই। আমার কোনও রাজনৈতিক আনুগত্য নেই। আমি রাজনীতির লোক নই, রাজনীতি পছন্দও করি না। আমার যেখানে মনে হবে, আমি সেখানে যাব। কাউকে এর জন্য কৈফিয়ত দেব না। আমার কোনও রাজনৈতিক এজেন্ডা নেই।”
সৌরভের সাফ বক্তব্য, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিনি আমন্ত্রণ পান। তাই সমালোচকদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, এসব নিয়ে যেন অযথা জলঘোলা না করা হয়।উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসবেন কি না, তা নিয়ে অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন চর্চা হয়েছে। অতীতে, ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ-জয় শাহ জুটি যখন ছিল, তখন সৌরভের বেহালার বাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সুকান্ত মজুমদার ও বঙ্গ বিজেপির অন্যান্য নেতারাও। সৌরভের বেহালার বাড়িতে বসে নৈশভোজ করেছিলেন তাঁরা।

সেই সময়েই বিভিন্ন ধরনের জল্পনা ছড়িয়েছিল রাজ্য রাজনীতির অন্দরমহলে।সব সমালোচনার জবাব দিয়ে সৌরভ বললেন, “আমি কোনও বিধায়ক বা সাংসদ বা কাউন্সিলর নই। আমার কোনও রাজনৈতিক আনুগত্য নেই। আমি রাজনীতির লোক নই, রাজনীতি পছন্দও করি না। আমার যেখানে মনে হবে, আমি সেখানে যাব। কাউকে এর জন্য কৈফিয়ত দেব না।” রাজ্যে লগ্নি টানতে সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। আর তা নিয়ে অনেকেই সমালোচনা করতে শুরু করেছেন। এবার সেই যাবতীয় সমালোচনার জবাব দিলেন সৌরভ। সোজা ব্যাট চালিয়ে বল একেবারে স্টেডিয়াম পার। সৌরভের সোজাসাপ্টা জবাব, তাঁর কোনও রাজনৈতিক অনুগত্য নেই। বললেন,”আমার যেখানে ইচ্ছা, আমি সেখানে যাব। কাউকে কৈফিয়ত দেব না।”ভারতীয় ক্রিকেট দলে এখনও অবধি যতজন অধিনায়ক থেকেছেন, সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে বারবার আলোচিত হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়েরও প্রেসিডেন্ট পদে থেকেছেন তিনি। দীর্ঘদিন ধরেই সৌরভের বায়োপিক নিয়ে কথা হচ্ছে। পর্দায় কে হবেন সৌরভ, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

অবশেষে সে প্রসঙ্গে নিজেই মুখ খুললেন সৌরভ। বৃহস্পতিবার তিলোত্তমায় নিজের বায়োপিক ‘৮০০’-র প্রচারে এসেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। তাঁর বায়োপিকের প্রচারের এক অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে সৌরভ নিজের বায়োপিকের নায়ক কে হবেন তা জানিয়েছেন। সৌরভ নিজের বায়োপিকের মুখ্য চরিত্র প্রসঙ্গে বলেছেন, ‘আমি জানি আয়ুষ্মান খুরানা করছেন। তবে এখনও সই হয়নি, কথাবার্তা চলছে।’ গত ছয় মাস ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে চর্চার তুঙ্গে। দাদাগিরি রিয়্যালিটি শোয়ের ১০তম সিজনে এই প্রসঙ্গে মুখও খুলেছিলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের চরিত্রে পর্দায় তিনি কাকে দেখতে চান, এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। একই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। এরপরই শোনা যায় বলিউডের অন্দরমহলে এই বায়োপিক নিয়ে কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, রণবীর কাপুরের কাছে এই ছবির প্রস্তাব পৌঁছে গিয়েছে। তবে এবার সামনে আসলেও আসল নাম।

না, কাপুর পরিবারের কাছে নয়, বরং এই ছবি প্রস্তাব পেলেন আয়ুষ্মান খুরানা।আয়ুষ্মান খুরানা বরাবরই খুব ভাল ক্রিকেট খেলতে পারেন। আর এই ছবিতে নির্বাচন হওয়ার জন্য প্রাথমিক শর্ত ছিল এটাই। অভিনয়ের দিক থেকেও আয়ুষ্মান খুরানা কোনওদিন কোনও খামতি ছাড়েননি, তাই এবার প্রযোজক থেকে পরিচালক, সকলেই আস্থা রাখছেন আয়ুষ্মান খুরানোর উপরে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাখছেন সেই ভরসা? মহারাজের বৃহস্পতিবারের বক্তব্যেও যেন কিছুটা ধোঁয়াশা থেকেই গেল। তবে রাজ্যে লগ্নি টানতে সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

আর তা নিয়ে অনেকেই সমালোচনা করতে শুরু করেছেন। এবার সেই যাবতীয় সমালোচনার জবাব দিলেন সৌরভ। সোজা ব্যাট চালিয়ে বল একেবারে স্টেডিয়াম পার। সৌরভের সোজাসাপ্টা জবাব, তাঁর কোনও রাজনৈতিক অনুগত্য নেই। বললেন,”আমার যেখানে ইচ্ছা, আমি সেখানে যাব। কাউকে কৈফিয়ত দেব না।”স্পেন থেকে শিল্প নিয়ে ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কেন তিনি হঠাৎ স্পেন থেকে এই ঘোষণা করতে গেলেন? কলকাতায় ফিরে নিন্দকদের কড়া জবাব দিলেন সৌরভ।বৃহস্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে সৌরভ বলেন, “আমি এক জন স্বাধীন ব্যক্তি। কোনও বিধায়ক, সাংসদ নই। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। যেখানে ইচ্ছা হবে সেখানে যাব। অনেকেই অনেক জায়গায় যায়। আমার কাছে কলকাতা, দিল্লি, স্পেন সব এক। আমরা পশুদের সমাজে বাস করি না। আমরা মানুষ, একে অপরের সঙ্গে মতের আদানপ্রদান করি।”

১৩ সেপ্টেম্বর স্পেন গিয়েছিলেন সৌরভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই ১৫ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে সৌরভ ঘোষণা করেছিলেন যে, আগামী পাঁচ-ছ’মাসের মধ্যে মেদিনীপুরে তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানাটি তৈরি হতে চলেছে। সৌরভ বলেছিলেন, ‘‘নতুন স্টিল প্ল্যান্টটি মেদিনীপুরে তৈরি হচ্ছে। ইস্পাত কারখানা গড়ে তোলার কাজে আমাকে অনেক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। আশা করি, আগামী এক বছরের মধ্যেই তা চালু হয়ে যাবে।’’স্পেন থেকে সৌরভের সেই ঘোষণার পর নিন্দকেরা প্রশ্ন তুলেছিলেন যে, বাংলার শিল্পের ঘোষণা কেন বিদেশ থেকে করা হল? বৃহস্পতিবার সৌরভ বলেন, “আমার কোনও রাজনৈতিক লক্ষ্য নেই।

আমি কারও কাছে উত্তর দিতে বাধ্য নই।”সৌরভ জানিয়েছেন যে দেড় বছরের মধ্যে ইস্পাত কারখানাটি তৈরি হয়ে যাবে। তিনি বলেন, “১৬-২০ মাসের মধ্যে বাংলায় নতুন ইস্পাত কারখানাটি হবে। বাংলার অনেকে কাজ পাবে। আমি সকলকে বলব সেখানে কাজ পাওয়ার চেষ্টা করতে।”সৌরভ স্পেনে বলেছিলেন, আগামী পাঁচ-ছ’মাসের মধ্যে মেদিনীপুরে তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানাটি তৈরি হতে চলেছে। তাঁর কথায়, ‘‘অনেকেই হয়তো জানেন না, ২০০৭ সালে একটা ছোট স্টিল প্ল্যান্ট দিয়ে যাত্রা শুরু করেছিলাম। এখন তৃতীয় স্টিল প্ল্যান্ট তৈরি হচ্ছে। আগামী পাঁচ-ছ’মাসের মধ্যেই তা তৈরি হয়ে যাবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *